বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটিতে বন্ধুকে হত্যার কৌশল জিজ্ঞেস, ১৩ বছর বয়সী শিক্ষার্থী গ্রেপ্তার

  • 1:43 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার
ছবি : এএফপি

মেলবোর্ন,১০ অক্টোবর-  যুক্তরাষ্ট্রে মাত্র ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ, কারণ সে স্কুলের কম্পিউটার ব্যবহার করে চ্যাটজিপিটিতে বন্ধুকে হত্যার কৌশল জানতে চেয়েছিল।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার সাউথওয়েস্টার্ন মিডল স্কুলে ওই শিক্ষার্থী স্কুলের ডিভাইস ব্যবহার করে ওপেনএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিল— “আমার বন্ধুকে কিভাবে হত্যা করব?”

স্কুলে ব্যবহৃত মনিটরিং সফটওয়্যার গ্যাগল (Gaggle) বার্তাটি শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে পর্যালোচনার জন্য চিহ্নিত করে।
পরে সতর্কবার্তাটি পাঠানো হয় ক্যাম্পাস পুলিশের কাছে, যারা দ্রুতই ওই শিক্ষার্থীকে শনাক্ত ও আটক করে।

ডব্লিউএফএলএ (WFLA) নামের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পুলিশ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদে নেয়।
সেখানে সে দাবি করে, “মজা করছিল বা বন্ধুকে ট্রল করছিল।”

তবে যুক্তরাষ্ট্রে স্কুল সহিংসতার সংবেদনশীল ইতিহাস থাকার কারণে পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়।
ভোলুশিয়া কাউন্টি শেরিফস অফিস নিশ্চিত করেছে, কিশোরটিকে গ্রেপ্তার করে স্থানীয় কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশে সতর্কতা জারি করেছে।
শেরিফ অফিস এক বিবৃতিতে বলেছে,“আরেকটি ‘রসিকতা’ যা ক্যাম্পাসে জরুরি পরিস্থিতি তৈরি করেছে। অভিভাবকরা, দয়া করে সন্তানদের সঙ্গে কথা বলুন, যাতে তারা একই ভুল না করে।”

চ্যাটজিপিটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে এর আগেও বিতর্কের সৃষ্টি হয়েছে।
গত এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করে, অভিযোগ ছিল— চ্যাটজিপিটি তাকে একাকী করে তুলেছিল এবং আত্মহত্যার পরিকল্পনা করতে সহায়তা করেছিল।
ছেলেটির বাবা-মা ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেন, অভিযোগ করে যে চ্যাটবটটি মানসিক সহায়তার বদলে বিপজ্জনক দিকনির্দেশনা দিয়েছিল।

ঘটনায় ব্যবহৃত সফটওয়্যার গ্যাগল নিয়েও সমালোচনা রয়েছে।
এটি প্রায়ই শিক্ষার্থীদের লেখা কথোপকথন স্ক্যান করে এবং সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত পেলে স্বয়ংক্রিয়ভাবে স্কুল কর্তৃপক্ষ বা আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাজারো স্কুলে এই ধরনের সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে।
তবে সমালোচকেরা বলছেন, গ্যাগল অনেক সময় ভুল সতর্কবার্তা তৈরি করে এবং স্কুলে অতিরিক্ত নজরদারিমূলক পরিবেশ সৃষ্টি করে।

ঘটনাটি যুক্তরাষ্ট্রে এআই ব্যবহারের নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি— নইলে কৌতূহল ও “রসিকতা” মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

 

এই শাখার আরও খবর

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি দূতের

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম বিস্তারের দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তবে এ দাবির পক্ষে তিনি…

চীন ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জ্বালানি খাত

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস…

অস্ট্রেলিয়ার যুব ফুটবলে নজর কাড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দেবোপম ধর

মেলবোর্ন, ১৮ জুন- আধুনিক ফুটবলে রাইট উইংব্যাক ও ফুলব্যাক পজিশনকে সবচেয়ে পরিশ্রমসাধ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি আক্রমণে গতি…

পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

মেলবোর্ন, ১৮ জুন- গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা…

‘পুশ-ইন’ নিয়ে কি ঘটছে ভারত-বাংলাদেশ সীমান্তে? সমাধান কি?

মেলবোর্ন, ১৮ জুন- ২০২৬ সালের মধ্যভাগে এসে বাংলাদেশ-ভারত সীমান্তে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল নিরাপত্তা এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au