শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন, ১০ অক্টোবর- ‘আপত্তি’ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজিত ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ১৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই সাংস্কৃতিক আয়োজনের বিকল্প ভেন্যু হিসেবে গেন্ডারিয়ার কচিকাঁচার স্কুল মাঠ নির্ধারণ করা হলেও, সেখানেও স্থানীয়দের গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানটি করা যায়নি।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, তাদের এই উৎসব কোনো রাজনৈতিক দলের নয়, বরং দীর্ঘদিন ধরে একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেই আয়োজন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, “ভূইফোর কিছু সংগঠন এসব সাংস্কৃতিক আয়োজনকে অপহরণ করেছে। যারা এর পেছনে আছে, তারা কোনো দলের নয়—সংস্কৃতিকে থামানোই তাদের উদ্দেশ্য। এতে বরং সরকারই বিব্রত হবে।”
তিনি আরও জানান, যথাযথ নিয়মে চারুকলার বকুলতলার জায়গা ভাড়া নেওয়া হয়েছিল, ২৬ হাজার টাকার ভাড়াও পরিশোধ করা হয়। “তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর চারুকলা কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে, অনুষ্ঠান করা যাবে না। কারণ হিসেবে বলা হয়েছে, গোলযোগ হতে পারে।”
মানজার চৌধুরীর দাবি, তাদের কাছে লিখিত অনুমতিপত্র থাকা সত্ত্বেও চারুকলার গেট দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম ঢুকতে দেওয়া হয়নি। “আমাদের অনুষ্ঠান সকাল সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতেই যখন সরঞ্জাম নিয়ে যাই, গেটে আটকে দেওয়া হয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, “অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। আমাদের শিক্ষার্থীদের মধ্যেও আপত্তি ছিল। তাই অনুষ্ঠানটি এখানে করার অনুমতি দেওয়া হয়নি।” তবে কারা আপত্তি করেছে, কী ধরনের আপত্তি এসেছে—এ প্রশ্নে তিনি জানান, তিনি অসুস্থ, বিস্তারিত বলতে পারছেন না।
চারুকলার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামাজিক মাধ্যমে মানজার চৌধুরীকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ ট্যাগ দিয়ে কেউ কেউ ঝামেলা করতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছিল। তাই নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ভেন্যু বাতিল করে।
এদিকে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি পোস্টার ছড়িয়ে পড়ে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনকে দেখা যায়। সেই ছবিতে মানজার চৌধুরীকেও দেখা গেছে।
বিকল্প হিসেবে গেন্ডারিয়ার কচিকাঁচার স্কুল মাঠে অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। মানজার চৌধুরী বলেন, “আমরা ১৯ বছর ধরে এই উৎসব করছি। গত বছরও চারুকলায় করেছি। এবার আমাদের বলা হয়েছে করা যাবে না। তাই বিকল্পভাবে গেন্ডারিয়ায় আয়োজনের চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও অনিশ্চয়তা তৈরি হয়।”
তবে অনুষ্ঠান বাতিল হলেও সকালবেলায় সংগঠনের সদস্যরা একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং সংগীতশিল্পী ফরিদা পারভিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এই ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনের অনেকে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, “সংস্কৃতির ওপর ‘আপত্তি’ ওঠা সমাজের জন্য ভালো বার্তা নয়।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au