বাংলাদেশ

শিশুদের ‘নোবেল’র মনোনয়ন পেল সুদীপ্ত

  • 1:29 pm - October 11, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ অক্টোবর- সাতক্ষীরার কিশোর সুদীপ্ত দাস শিশুদের জন্য দেওয়া আন্তর্জাতিক শান্তি পুরস্কারের (ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ) জন্য মনোনীত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের শিশু অধিকার ও সামাজিক পরিবর্তনে কাজ করা তরুণদের মধ্য থেকে এ মনোনয়ন দেওয়া হয়।

সুদীপ্ত ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকারবিষয়ক বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা, সম্প্রদায়ভিত্তিক সভা ও ক্যাম্পেইনের মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষায় আগ্রহ তৈরির লক্ষ্যে কাজ করে চলেছেন।

সুদীপ্ত দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, শিশু শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত আছেন। স্থানীয় পর্যায়ে শিশুদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে তাঁর উদ্যোগ প্রশংসিত হয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে।

ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজকে অনেকেই শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কার হিসেবে উল্লেখ করেন। এই পুরস্কারটি প্রতিবছর নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান কিডসরাইটস ফাউন্ডেশন প্রদান করে।

চূড়ান্ত বিজয়ীর নাম নভেম্বর মাসে ঘোষণা করা হবে।

 

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au