বাংলাদেশ

সেফ এক্সিট নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

  • 6:25 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ অক্টোবর- আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “এখন সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে। আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি, আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই।”

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত “খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫” শীর্ষক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি আয়োজন করে আইন মন্ত্রণালয়।

আসিফ নজরুল বলেন, “বাংলাদেশ জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন আছে। গত ৫৫ বছর ধরে আমরা দুঃশাসন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি। এই ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে মুক্তিই আমাদের জন্য প্রকৃত সেফ এক্সিট।”

আইন প্রণয়নের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা হয়তো অনেক ভালো আইন করছি, কিন্তু ভালো আইন মানেই দেশ ভালো হয়ে যাবে এমনটা নয়। এখন এতটা সরলভাবে আশা করার বয়স আমার নেই।”

প্রতিষ্ঠান গঠনে ব্যর্থতার দিকটিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, “বাহাত্তরের সংবিধানে যেমন সমালোচনার জায়গা আছে, তেমনি ভালো কিছু দিকও ছিল। সেখানে বলা হয়েছিল, রাষ্ট্রপতি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। কিন্তু বাস্তবে কখনোই তা হয়নি। সব সময়ই প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই তা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এমন প্রধান বিচারপতিও ছিলেন, যাঁরা মানবাধিকার ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র ধ্বংস করেছেন। দুর্ভাগ্যজনকভাবে এ ধরনের কিছু বিচারপতি এখনো রয়ে গেছেন এবং তারা এখন সরকারের সংস্কারের কাজে যুক্ত।”

আসিফ নজরুল বলেন, “ভালো আইন একটি ফাউন্ডেশন, কিন্তু তার ওপর যদি খারাপ ভবন তোলা হয়, তাহলে লাভ নেই। প্রতিষ্ঠানগুলোকে ভালো হতে হবে। সরকারের ভেতর এসে দেখেছি, এখানে সবকিছুই ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠানকেন্দ্রিক নয়।”

সভায় আরও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন।” তাঁর এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

এর প্রতিক্রিয়ায় উপদেষ্টারাও একে একে অবস্থান জানান।

৮ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান, সেটা নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে।”

৯ অক্টোবর ফেসবুকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান লেখেন, “বাহাত্তরোর্ধ্ব বছর বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা আমার জন্য গভীর দুঃখের বিষয় হবে।”

আজ সেই ধারাবাহিকতায় আইন উপদেষ্টা আসিফ নজরুলও বিষয়টি নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করলেন।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au