বাংলাদেশ

ভারতে জাতিসংঘ শান্তিরক্ষী সম্মেলনে যাচ্ছেন না সেনাপ্রধান, পাঠানো হতে পারে প্রতিনিধি

  • 7:13 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআরের সৌজন্যে

মেলবোর্ন, ১২ অক্টোবর- অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। কূটনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই জানা গেছে, নয়াদিল্লিতে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর আয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী দেশগুলোর (United Nations Troop Contributing Countries – UNTCC) সেনাপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্ভবত অংশ নিচ্ছেন না।

আইএএনএসকে দেওয়া এক সূত্র জানায়, সেনাপ্রধানের পরিবর্তে তাঁর একজন জ্যেষ্ঠ সহকর্মীকে প্রতিনিধি হিসেবে পাঠানো হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “সম্ভাবনা আছে যে বাংলাদেশ সেনাপ্রধান এই সম্মেলনে অংশ নেবেন না এবং তাঁর স্থলে একজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত থাকবেন।”

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনী এই সম্মেলনের আয়োজক। নয়াদিল্লিতে ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান, যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে অবদান রাখা ৩০টিরও বেশি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।

গত ১ অক্টোবর নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর আসন্ন সম্মেলনের প্রস্তুতি ও আয়োজন নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, এই সম্মেলন জাতিসংঘ শান্তিরক্ষী দেশগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য একটি “বিশেষ প্ল্যাটফর্ম” হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের ভূমিকা বিশ্বজুড়ে স্বীকৃত। ভারত শান্তিরক্ষী বাহিনীতে অন্যতম বৃহত্তম সেনা প্রেরণকারী দেশ হিসেবে কাজ করছে এবং তার অভিজ্ঞতা, উদ্ভাবন ও কার্যকর কৌশলগুলো অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী।

নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই UNTCC Chiefs Conclave-এ অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ফ্রান্স, ইতালি, আলজেরিয়া, আর্মেনিয়া, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ঘানা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নাইজেরিয়া, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধান বা প্রতিনিধিদের। ভারতের পক্ষ থেকেও থাকবে উচ্চপর্যায়ের অংশগ্রহণ।

সুত্রঃ অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজ

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au