বিশ্ব

ট্রাম্প-সিসির নেতৃত্বে গাজা সম্মেলন আজ

  • 1:42 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
সম্মেলনের সহ–সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ অক্টোবর- গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে মিসরে বসছে বহুল আলোচিত ‘শান্তি সম্মেলন’। আগামী সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এতে যোগ দিচ্ছেন বিশ্বের ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতা। তবে এই সম্মেলনে থাকছেন না সংঘাতের দুই প্রধান পক্ষ-ইসরায়েল ও হামাস।

সম্মেলনের সহ–সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি। মিসর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো গাজায় যুদ্ধবিরতি স্থায়ী করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার নতুন অধ্যায় সূচনা করা।

এই শান্তি সম্মেলনে বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন-

  • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
  • ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
  • স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
    এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প সোমবার সকালে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন। পরে সেখান থেকে সরাসরি মিসরের উদ্দেশে রওনা হবেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র শোশ বেদরোসিয়ান নিশ্চিত করেছেন যে মিসরের এই সম্মেলনে ইসরায়েলের কোনো প্রতিনিধি যোগ দেবেন না। অন্যদিকে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, গাজার সংঘাত নিয়ে আলোচনা হলেও হামাসের কোনো নেতা সেখানে থাকছেন না। হামাসের আলোচক দলের প্রধান খলিল আল–হায়া ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যে শারম আল শেখ ত্যাগ করেছেন।

গত শুক্রবার থেকে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় বন্দিবিনিময়ের প্রস্তুতিও চলছে। হামাসের হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের ফেরত নেওয়ার পাশাপাশি ইসরায়েলি কারাগারে থাকা প্রায় ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন বলে জানানো হয়েছে।

দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এই সম্মেলন মধ্যপ্রাচ্যে শান্তির আশার নতুন দ্বার খুলতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে হামাস ও ইসরায়েল ছাড়া এই আলোচনায় কতটা বাস্তব অগ্রগতি হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে আন্তর্জাতিক মহলে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au