সর্বশেষ

এবার নতুন দায়িত্ব তামিম ইকবাল

  • 4:42 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার
মালয়েশিয়ার টি টোয়েন্টি লিগে মেন্টর হলেন তামিম৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ অক্টোবর-আগামী বছরের জুনে প্রথমবারের মতো টি–টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়া। দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে মেন্টর হিসেবে কাজ করবেন বাংলাদেশের তামিম ইকবাল, অস্ট্রেলিয়ার ব্রেট লিসহ আন্তর্জাতিক ক্রিকেটের তারকা খেলোয়াড়েরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ)। টুর্নামেন্টটির ব্যবস্থাপনা, পরিচালনা, সম্প্রচার এবং বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটি লঙ্কা প্রিমিয়ার লিগের ব্যবস্থাপনায় আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগের প্রথম আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে। এতে মোট পাঁচটি দল অংশ নেবে। থাকবেন আন্তর্জাতিক তারকারা আর মেন্টর হিসেবে থাকবেন ক্রিকেট কিংবদন্তি ব্রেট লি ও তামিম ইকবাল।

এ বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপ আয়োজন করেছিল মালয়েশিয়া। এর আগে মালয়েশিয়ার ছেলেদের দলের ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ এশিয়ান বাছাইয়ে শীর্ষস্থান অর্জনকে নিজেদের এগিয়ে যাওয়ার পথে বড় পদক্ষেপ মনে করছে এমসিএ।

আইসিসির সহযোগী দেশটির প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণে মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ আন্তর্জাতিক মানে পৌঁছাবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকেটের এক নতুন যুগের সূচনা করবে বলেও মনে করছে সংস্থাটি।

এ উপলক্ষে এমসিএ সভাপতি মহিন্দা ভল্লিপুরম সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্ধৃত বক্তব্যে বলেন, ‘মালয়েশিয়া টি–টোয়েন্টির প্রথম মৌসুমের তারিখ ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের বিভিন্ন স্থানে সফল লিগ আয়োজনের আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন।’

আইপিজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল মোহন বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ গোটা এশিয়ার নজর কাড়বে। আমাদের লক্ষ্য হলো মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমকে আমাদের বৈশ্বিক লিগ আয়োজনের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে এমন এক উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় মৌসুম উপহার দেওয়া, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে।’

দলগুলোর পরিচিতি, খেলোয়াড় ড্রাফট প্রক্রিয়া, উল্লেখযোগ্য সাইনিং এবং পূর্ণাঙ্গ ম্যাচ সূচিসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au