সর্বশেষ

আফগানিস্তান না খেলায় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে আনবে পাকিস্তান

  • 4:49 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ অক্টোবর-রাষ্ট্রীয় বৈরি সম্পর্কের জেরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। তাদের জায়গায় তিন দেশের এই সিরিজে নেওয়া হয়েছে জিম্বাবুয়েকে। এছাড়া এই সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা।এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফগানিস্তান সরে দাঁড়ানোর পর পিসিবির পক্ষ থেকেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানানো হয়। সে সময় খেলার ব্যস্ততা না থাকায় জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে সম্মতি জানায়।

পাকিস্তানের মাটিতে এটিই হবে প্রথম ত্রিদেশীয় সিরিজ, যা শুরু হবে ১৭ নভেম্বর আর শেষ হবে ২৯ নভেম্বর। সবগুলো ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৭ ম্যাচের এই ত্রিদেশীয় সিরিজের প্রথম ২ ম্যাচ রাওয়ালপিন্ডিতে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের। ১৯ নভেম্বর একই ভেন্যুতে জিম্বাবুয়ে খেলবে পাকিস্তানের বিপক্ষে।

বাকি পাঁচ ম্যাচ হবে লাহোরে। ২২ নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা, ২৩ নভেম্বর পাকিস্তান-জিবাবুয়ে, ২৫ নভেম্বর শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে এবং ২৭ নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ২৯ নভেম্বরের ফাইনালে।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au