লিড নিউজ

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

  • 4:21 pm - October 19, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
মন্ত্রণালয়। আট দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ অক্টোবর- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আট দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে, যার সর্বনিম্ন পরিমাণ দুই হাজার টাকা। এই সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা চিঠি রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়, প্রশাসনিক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ ভাতা কার্যকর করবে। বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই ভাতা নির্ধারণ করা হয়েছে।

বাড়িভাড়া ভাতা প্রদানে কিছু শর্তও যুক্ত করা হয়েছে। ভবিষ্যৎ জাতীয় বেতনস্কেলের সঙ্গে এই ভাতা সমন্বয় করতে হবে। এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্ত মেনে চলতে হবে। এছাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া দাবি তুলতে পারবেন না। ভাতা প্রদানের পুরো প্রক্রিয়ায় আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠানোর জন্য। সিদ্ধান্তটির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অর্থ বিভাগের এই সিদ্ধান্তে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে আংশিক সাড়া মিললেও ভবিষ্যতে এটি জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au