অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

  • 8:07 pm - October 19, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
সিডনির ওয়েন্টওয়ার্থ ভিলে গ্রেভিলিয়া রুমে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ১৯ অক্টোবর- ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস ২০২৫ উপলক্ষে অস্ট্রেলিয়ায় এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। গত শনিবার, ১৮ অক্টোবর, সিডনির ওয়েন্টওয়ার্থ ভিলে গ্রেভিলিয়া রুমে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ওটিএন বাংলা।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধ্বসে ৪০ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথির মৃত্যু হয়। বহু শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। এরপর থেকেই ১৫ অক্টোবরকে ঢাবি শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে সকলেই এক মিনিট নীরব প্রার্থনা করেন। এরপর ভক্তিগীতি ও কোরাস পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানের তাৎপর্য ফুটিয়ে তোলে।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ছবিঃ ওটিএন বাংলা

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিজবেন থেকে অ্যালামনাই সদস্য এবং পরিবারের সদস্যরা অনলাইনের মাধ্যমে সংগীত পরিবেশন করেন। সিডনির স্থানীয় সদস্য জ্যোতি বিশ্বাস, অদিতি রাউত ও তপন শীল গান পরিবেশন করেন। এছাড়া তুষার রায়, ড. সজল রায় ও ড. লাবণ্য শিল্পী আবৃত্তি করেন।

স্মরণসভায় সূচনা বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দারের প্রতিনিধি সুবল চৌধুরি। তিনি জগন্নাথ হল ধ্বসের পর আহতদের সাহায্যে এগিয়ে আসা মানুষের সহমর্মিতা, দুর্ঘটনার তদন্ত রিপোর্ট অদ্যাবধি প্রকাশ না হওয়া এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবি তুলে ধরেন। ঢাবি শোক দিবসের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অস্ট্রেলিয়ার বিভিন্ন অ্যালামনাই সংগঠন ও অতিথি বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি কামরুল মান্নান আকাশ, বুয়েট আহসান উল্লাহ হল অ্যালামনাই অস্ট্রেলিয়ার প্রতিনিধি উত্তম দত্ত, বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অস্ট্রেলিয়ার প্রতিনিধি এবং নিহত শিক্ষার্থী নীরঞ্জন পালের ভাই মনোরঞ্জন পাল। তারা সবাই উক্ত ঘটনায় গভীর আবেগপ্রবণ হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সংগঠনের সদস্যবৃন্দ ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানকে সম্পূর্ণতা দান করেন। ছবিঃ ওটিএন বাংলা

নিকেশ নাগের সভাপতিত্বে এবং কবিতা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও নস্টালজিক হয়ে ওঠে। সংগঠনের সদস্যবৃন্দ ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানকে সম্পূর্ণতা দান করেন।

দুর্ঘটনাটি ঘটে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে প্রবল বর্ষণের সময়। সে রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীজুড়ে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছিল। বৃষ্টির পানিতে দুর্বল হয়ে পড়েছিল ভবনের পুরনো ছাদ। তখন ওই ভবনে ‘শুকতারা’ নামের একটি নাটক দেখছিলেন অনেকে। নাটক শুরু হওয়ার কয়েক মিনিট পরেই ছাদ ধসে পড়ে। ধারণা করা হয়, ঘটনাস্থলে দেড় থেকে দুই শ’ মানুষ উপস্থিত ছিলেন, যদিও কিছু প্রতিবেদন অনুযায়ী সংখ্যা ৩০০ থেকে ৪০০ পর্যন্ত হতে পারে।

দুর্ঘটনার রাতেই ৩৫ জন মারা যান, পরে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী। আহত হন শতাধিক মানুষ। তৎকালীন রাষ্ট্রপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা শোক প্রকাশ করেন। তিন দিন জাতীয় শোক ঘোষণা করা হয় এবং ১৬ অক্টোবর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এরপর থেকেই ১৫ অক্টোবর দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এই শাখার আরও খবর

ইসলামাবাদ সফর বাতিল উইটকফ-কুশনারের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত ট্রাম্পের

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ নির্ধারিত কূটনৈতিক সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড…

টিকা সংকট: গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

মেলবোর্ন, ২৬ এপ্রিল- টিকা সংকট নিয়ে গণমাধ্যমে কথা বলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে একাধিক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তার…

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড

মেলবোর্ন, ২৬ এপ্রিল- এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au