পুরস্কারটি তাকে সরাসরি প্রদান করেছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৯ অক্টোবর- বাংলাদেশ আর্মির মহিলা ক্যাডেট জান্নাতুল মাওয়া পাকিস্তান মিলিটারি একাডেমি (PMA) থেকে উত্তীর্ণ হওয়ার পর কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল অর্জন করেছেন। পুরস্কারটি তাকে সরাসরি প্রদান করেছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, NI(M), HJ, যিনি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
শনিবার, পাকিস্তানের অ্যাবটাবাদে PMA-তে ১৫২তম লং কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স, ২৬তম মহিলা ক্যাডেট কোর্স এবং ৩৭তম টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সের কেডেটদের উত্তীর্ণ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইরাক, প্যালেস্টাইন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ ও নাইজেরিয়ার মতো বন্ধু দেশগুলোর ক্যাডেটরাও উত্তীর্ণ হন।
প্যারেড পরিদর্শন শেষে চিফ অফ আর্মি স্টাফ ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির শ্রেষ্ঠ ক্যাডেটদের পুরস্কার প্রদান করেন। জান্নাতুল মাওয়ার এই কৃতিত্ব বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে প্রকাশ পেয়েছে।
সুত্রঃ ইউএনবি