পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে
মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…
মেলবোর্ন, ২০ অক্টোবর- পুরান ঢাকার আরমানিটোলা এলাকার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জুবায়েদ আহামেদ হত্যার ঘটনায় দুই জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।
রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে দুইজনকে শনাক্ত করেছি। দ্রুত তাদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ভবনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ঢাকা পোস্টের হাতে পাওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ৩৯ মিনিটে কালো টি-শার্ট পরা কাঁধে ব্যাগ ঝোলানো এক যুবক ও লাল টি-শার্ট পরা আরেক যুবক দ্রুতগতিতে বংশাল রোডের দিকে দৌড়ে যাচ্ছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক জানান, “ঘটনার খবর পেয়েই আমরা সেখানে পৌঁছাই।
পুলিশ প্রাথমিকভাবে বলছে, এটি ছুরিকাঘাতের ঘটনা। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে বলা হয়েছে।”
ঘটনার আগে বিকেল সাড়ে ৪টার দিকে জুবায়েদ টিউশনি দিতে গিয়ে বংশালের নূর বক্স রোডের রৌশান ভিটার নিচতলায় ছুরিকাঘাতের শিকার হন। আহত অবস্থায় দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে ভবনের তৃতীয় তলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, তদন্ত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au