সর্বশেষ

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা

  • 4:51 am - October 20, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ অক্টোবর-আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ঠাসা সূচির মধ্যে শ্রীলঙ্কার কাছ থেকে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি হতে পারে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝামাঝি সময়ে।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বললেন, ‘শ্রীলঙ্কা থেকে প্রস্তাব এসেছে। বিপিএলের আগে আয়ারল্যান্ড সিরিজের পরপরই হবে এটা। ২ ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এদিকে বিপিএল শুরুর সম্ভাব্য সময় আগামী ১৪-১৫ ডিসেম্বর। অর্থাৎ দুই সপ্তাহের একটি বিরতি আছে। এই সময়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ত্রিদেশীয় সিরিজটি খেলতে চায় বিসিবি।

যদিও দুই মাস ধরে টানা খেলার মধ্যে আছেন ক্রিকেটাররা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্রাম বলতে ওই সময়টুকুই। এ জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কা তৃতীয় কোন দেশকে আমন্ত্রণ জানিয়েছে, সেটি না জানলেও ত্রিদেশীয় সিরিজটি খেলার ব্যাপারে ইতিবাচক বিসিবি।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au