সর্বশেষ

নারী বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে হলে যে সমীকরণ মিলাতে হবে বাংলাদেশকে?

  • 5:17 am - October 20, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ অক্টোবর-নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো বাকি ৯ ম্যাচ। এরই মধ্যে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করে ফেলেছে দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি রয়েছে আর মাত্র দুটি সেমিফাইনাল স্পট। আর সেই জায়গা দখলের লড়াইয়ে রয়েছে বাকি ছয় দল। সমীকরণের মারপ্যাঁচে সেমিফাইনাল খেলার ক্ষীণ সম্ভাবনা এখনো বেঁচে আছে বাংলাদেশের।

লিগ পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কেবল ১টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যদিও ভাগ্য সহায় হলে জয়ের সংখ্যাটা আরও বাড়ার সুযোগ ছিল। ২ পয়েন্ট ও -০.৬৭৬ রানরেট নিয়ে তালিকার পাঁচে অবস্থান নিগার সুলতানা জ্যোতিদের।

বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা খুবই ক্ষীণ। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্পই নেই। ভারতকে ইংল্যান্ড হারানোয় আশা বেড়েছে টাইগ্রেসদের। যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং তিন দলেরই (ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড) পয়েন্ট ৬ হয় তখন বড় জয়ের দরকার হবে বাংলাদেশের। কারণ, রানরেটে তারা অনেক পিছিয়ে। তাই শুধু জয় নয়, জিততে হবে বড় ব্যবধানে।

ভারত যদি শেষ দুই ম্যাচে জয় পায় তাহলে কপাল পুড়বে নিগারদের। পাকিস্তানকেও বাকি দুই ম্যাচেই জিততে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। জয়ের ব্যবধান হতে হবে বড়, যাতে নেট রানরেট নিউজিল্যান্ডের ওপরে যায়।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au