সর্বশেষ

বাংলাদেশ ফুটবল লিগে আবহনীর হার ড্র করেছে মোহামেডান

  • 5:24 am - October 20, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ অক্টোবর-২২ দিনের বিরতি শেষে আবার মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লিগ। দ্বিতীয় রাউন্ডের সূচনাতেই আলোচনায় ছিল তিনটি ম্যাচ, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

তবে ফিরে আসার দিনে দুই দলের কারও দিন ভালো কাটেনি। আবাহনী হার নিয়ে মাঠ ছাড়লেও মোহামেডান কষ্টে ধরে রেখেছে এক পয়েন্ট।

প্রথম রাউন্ডে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করা আবাহনী আজ হেরে গেল ব্রাদার্স ইউনিয়নের কাছে। দীর্ঘদিন পর আবাহনীর বিপক্ষে জয়ের স্বাদ পেল ব্রাদার্স।

ম্যাচের মাত্র চার মিনিটেই নেপালের অঞ্জন বিস্টা ব্রাদার্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আবাহনীর রক্ষণভাগের ভুলে পেনাল্টি পায় ব্রাদার্স, সেখান থেকে ব্যবধান হয় ২-০। ইনজুরি সময়ে মালির ফরোয়ার্ড সুলেমানা দিয়াবাতে এক গোল শোধ করলেও তা পরাজয় ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না।

অন্যদিকে, গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। রহিম উদ্দিনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় কালো-সাদা দল, কিন্তু দ্বিতীয়ার্ধে পুলিশের বাবলু সমতা ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রতে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।

দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। টানা অপরাজিত থেকে এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে রহমতগঞ্জ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

এদিন লিগে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ লড়াই। ফর্টিস এফসি মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের, যা শীর্ষস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে পিডব্লিউডি ও আরামবাগের মধ্যকার ম্যাচে জয়ী দল যোগ করবে মূল্যবান ৩ পয়েন্ট।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au