নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি
নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…
মেলবোর্ন ২১ অক্টোবর-মুখে সেই চিরচেনা হাসি, সতীর্থদের সাথে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে প্রানবন্ত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পোস্টারগার্ল ঋতুপর্ণা চাকমা। ভুটানের নারী ফুটবল লিগ খেলে মনিকা-মারিয়াদের নিয়ে দেশে ফিরেছেন, কেননা সিরিয়ায়ভাবে শুরু হয়েছে মেয়েদের মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি। জামাল-হামজারা এবার না পারলেও, আফিঈদা-ঋতুরা ঠিকই খেলবেন এশিয়া কাপে। তারই প্রস্তুতির জন্য থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে উড়াল দিবে পিটার বাটলারের শিষ্যরা।
২৪ ও ২৭ অক্টোবর থাইল্যান্ডে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী ফুটবলাররা। শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাইল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান ৫৩তম । সংবাদ সম্মেলনে তাই থাইল্যান্ড সফরে হার-জিতের চেয়ে কোচ পিটার জেমস বাটলার গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে, “হার বা জিতের মানসিকতা নয়, এই ধরণের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনও কখনও আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে ”
বাটলারের ক্যাম্পে ৯ জন শেষ মুহূর্তে যোগ দিয়েছেন। ভুটানে লিগ খেলে আসা নয় জনের মধ্যে চার জন দুদিন, পাঁচ জন এক দিন অনুশীলন করছে। এ নিয়ে অবশ্য বাটলার চিন্তিত নন, ‘মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি, আমরা কীভাবে কাজ করি সেই অভিজ্ঞতা তাদের আছে। তাই এই মেয়েদের নিয়ে কোনও সমস্যা দেখছি না। তারা জানে, আমরা কীভাবে খেলি।’
দলের বাকিদের সাথে ভুটান থেকে খেলে আসা ফুটবলারদের মানিয়ে নিতে সমস্যা হবে না মানছেন অধিনায়ক আফিঈদা খন্দকারও। এতোদিন একসাথে থাকা ও অনুশীলনের পর এই বিরতিতে প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি,
থাইল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য মঙ্গলবার সকালে ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী দল। এরপর আজারবাইজান ও আরেকটি দল মিলে ত্রিদেশীয় ফুটবল সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ার সর্বোচ্চ মঞ্চে নারী ফুটবলারদের প্রথম পদচারণার আগে প্রস্তুতি ঘাটতি রাখতে চায়না তারা। স্বপ্ন যদি হয় এশিয়া ছাপিয়ে বিশ্ব দরবারে যাওয়ার, তবে প্রস্তুতিটাও হওয়া চাই শতভাগ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au