সর্বশেষ

কিউবার অভিষেকের ম্যাচে বাংলাদেশ ফুটবল লিগে জয় পেয়েছে কিংস

  • 4:04 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ অক্টোবর-দর্শকরা হয়তো নিজেদের আসনে ঠিকমতো বসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বসার সুযোগই পেলেন না। গোল উদযাপন করতে দাঁড়িয়েই হাত তালি শুরু করতে হলো তাদের। বসুন্ধরা কিংসের ভক্ত-সমর্থকরা এমনই মধুর সমস্যা পড়েছিলেন কিংস অ্যারেনায়।

রেফারি কিক অফের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গোলের দেখা পায় বসুন্ধরা। প্রথম মিনিটেই কিংসকে আনন্দে ভাসানোর নায়ক দরিয়েলতন। মাঝ থেকে সতীর্থ রাফায়েল অগুস্ত লম্বা পাস বাড়ালে হেডে ফর্টিসের গোলরক্ষক সুজান পেরেইরাকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথম মিনিটেই আনন্দে ভাসা কিংসের শেষটাও হয় হাসিতেই।

কেননা ২-১ গোলের জয় নিয়েই পরে মাঠ ছেড়েছে কিংস। এতে এবারের লিগে প্রথম জয় পেয়েছে তারা। এর আগে প্রথম ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ। প্রথম জয়ের অন্য গোলটি করেছেন ফয়সাল আহমেদ ফাহিম।

ফর্টিসের ব্যবধান কমান অনিচাচি ওকাফোর।

শুরুতেই গোল পাওয়া কিংস প্রথমার্ধে আরো ব্যবধান বাড়াতে পারত। তবে ফাহিম-দরিয়েলতনরা নিজেদের সুযোগগুলো ঠিকমতো ফিনিশিং দিতে পারেননি। তাই ১-০ ব্যবধানে বিরতিতে যেতে হয় কিংসকে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম।

দরিয়েলতনের পাসে ডান পায়ের শটে বলকে জালে জড়ান তিনি।

সেই গোলের ১১ মিনিট পর বাংলাদেশের ফুটবল লিগে অভিষেক হয় কিউবা মিচেলের। কিংসের হয়ে অভিষেকে প্রায় গোলের দেখাও পেয়ে গিয়েছিলেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার। তবে ৭৯ মিনিটে তার নেওয়া শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ফর্টিসের গোলরক্ষক সুজান। ফর্টিস ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান কমায়। যোগ করা সময়ে গোলটি করেন ওকাফোর।

দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জে আরামবাগকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিডব্লিউডি। ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন আকোবির তুরায়েভ।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au