বিশ্ব

আমাদের জ্ঞানের মালিক কে?

  • 9:12 pm - October 21, 2025
  • পঠিত হয়েছে:২৫০ বার
ছবি: হান্নে পিয়ার্স | CC BY 4.0)

মেলবোর্ন, ২১ অক্টোবর: ওপেন অ্যাক্সেস উইক হলো জ্ঞানের মুক্ত প্রবাহ ও উন্মুক্ততার বার্তা ছড়িয়ে দেওয়ার এক বৈশ্বিক উদ্যোগ। এটি বিশ্বের বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান ও সংস্থার উদ্যোগে পালিত হয় এবং একটি আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি প্রতি বছর নতুন থিম নির্ধারণ করে। এই উদ্যোগ বিশ্বব্যাপী সামাজিক পরিবর্তন, নীতি প্রণয়ন এবং গবেষণার সমান সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওপেন অ্যাক্সেস উইক ২০২৫

২০২৫ সালের আন্তর্জাতিক ওপেন অ্যাক্সেস উইক (২০–২৬ অক্টোবর) উদযাপিত হচ্ছে এক গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখে “আমাদের জ্ঞানের মালিক কে?”এ বছরের থিমটি আজকের পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে এক গভীর চিন্তার দিক নির্দেশ করে: কীভাবে সমাজ ও কমিউনিটি নিজেদের সৃষ্ট জ্ঞানের ওপর পুনরায় অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এটি কেবল শিক্ষার্থী বা গবেষকদের তথ্যপ্রাপ্তির সুযোগ নিয়ে নয়, বরং জ্ঞান উৎপাদনের প্রক্রিয়া, এর উৎস, এবং কার মতামত ও অভিজ্ঞতা স্বীকৃতি পায় এসব বিষয়েও আমাদের ভাবতে আহ্বান জানায়। এই বছরের প্রতিপাদ্যটি গত কয়েক বছরের ধারাবাহিক প্রচেষ্টা ও আলোচনার ফল, যেখানে মূল দৃষ্টিভঙ্গি ছিল “বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে কমিউনিটি”।

এই সময়ের মধ্যে ডায়মন্ড ওপেন অ্যাক্সেস (Diamond OA) এবং সাবস্ক্রাইব টু ওপেন (S2O)-এর মতো বিকল্প, কমিউনিটি-চালিত প্রকাশনা মডেলগুলোর ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। অনেক সম্পাদকীয় বোর্ড বাণিজ্যিক প্রকাশনা সংস্থা থেকে সরে এসে তাদের নিজস্ব জার্নাল পুনর্গঠনে মনোনিবেশ করছে। একইভাবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখন শিক্ষক মূল্যায়নে বাণিজ্যিক মেট্রিকসের পরিবর্তে উন্মুক্ত অবদান ও জ্ঞান ভাগাভাগিকে মূল্যায়নের অংশ হিসেবে গ্রহণ করছে। এই পরিবর্তনের ফলে গবেষকদের মধ্যে এক নতুন উপলব্ধি গড়ে উঠছে তাদের গবেষণার তথ্য ও ফলাফল শুধু তাদের নয়, বরং গবেষণার অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগাভাগি করার মতো একটি যৌথ সম্পদ।

তবে, এই অগ্রগতির পাশাপাশি নতুন কিছু উদ্বেগও দেখা দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণের জন্য একাডেমিক তথ্যের অননুমোদিত ব্যবহার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে গোপন নজরদারি গবেষণা পরিবেশে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এমন প্রেক্ষাপটে, ইউনেস্কোর ওপেন সায়েন্স সুপারিশ এবং টোলুকা-কেপটাউন ঘোষণা যেখানে জ্ঞান ভাগাভাগির  কমিউনিটি নির্ভর ও অ-বাণিজ্যিক মডেলের কথা বলা হয়েছে এই ঝুঁকিগুলো মোকাবিলার জন্য দিকনির্দেশনা দিতে পারে।

এই দৃষ্টিভঙ্গি এমন এক ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে, যেখানে ব্যক্তি ও কমিউনিটি নিজেদের জ্ঞান সম্পদ নিজেরাই নিয়ন্ত্রণ করবে এবং তার সুফলও নিজেরাই ভোগ করবে। ওপেন অ্যাক্সেস উইক ২০২৫ উদযাপিত হবে ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। তবে, স্থানীয় প্রেক্ষাপটে উপযুক্ত সময় অনুযায়ীও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কমিউনিটিগুলোকে আলোচনায় যুক্ত হওয়ার ও উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রত্যেকে নিজেদের সাংস্কৃতিক ও একাডেমিক পরিসরে এই থিমের ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারে। থিমটি প্রচারের জন্য কাস্টমাইজযোগ্য গ্রাফিক টেমপ্লেটও সরবরাহ করা হয়েছে।

বিস্তারিত তথ্য, বিভিন্ন ভাষায় অনুবাদ, এবং অফিসিয়াল প্রচার উপকরণ পাওয়া যাবে openaccessweek.org ওয়েবসাইটে। এ বছরের অফিসিয়াল হ্যাশট্যাগ হলো #OAWeek।

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au