সর্বশেষ

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর মৃত অবস্থায় খোঁজ মিলল অস্ট্রেলিয়ান নারীর

  • 10:38 pm - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর ওয়েস্ট অস্ট্রেলিয়ার (WA) বাসিন্দা মিশেল জোয়ান লিহিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৩ অক্টোবর- নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর ওয়েস্ট অস্ট্রেলিয়ার (WA) বাসিন্দা মিশেল জোয়ান লিহিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ তাকে খুঁজে পেতে সহায়তার জন্য জনসাধারণের প্রতি আবেগপূর্ণ আহ্বান জানিয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই খবর নিশ্চিত করা হয়।

আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর (রাত ৯টা AEDT) পুলিশ জানায়, ৫০ বছর বয়সী লিহির মরদেহ উদ্ধার হয়েছে। তার মৃত্যুকে সন্দেহজনক হিসেবে দেখছে না পুলিশ, তবে কোথায় বা কখন তাকে পাওয়া গেছে। সে বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি।

তিন সন্তানের এই মা ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসার জন্য পার্থ শহরের নেডল্যান্ডস এলাকায় যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সর্বশেষ তাকে ব্রুস স্ট্রিটের কাছে সাদা টপ, নীল ছাপা প্যান্ট, কালো ক্যাপ পরে এবং হাতে নীল রঙের মতো দেখতে একটি ব্যাগ নিয়ে হাঁটতে দেখা যায়।

নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলে পুলিশ তার শেষ দেখা যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে, আশা করেছিল কেউ হয়তো তাকে চিনতে পারবেন।

পুলিশ সুপারিনটেনডেন্ট মানুস ওয়ালশ জনগণের প্রতি সাহায্যের আহ্বান জানিয়ে বলেন, লিহির সন্তানদের অধিকার আছে জানার যে তাদের প্রিয় মায়ের কী হয়েছিল। তিনি জানান, তাকে খুঁজে পেতে ইতিমধ্যে “উল্লেখযোগ্য” পরিমাণ সম্পদ ও জনবল কাজে লাগানো হয়েছে।

ওয়ালশ বলেন, “আমরা মানুষের সহানুভূতিতে সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছি। শেষ পর্যন্ত, ঘরে অপেক্ষা করছে তিন সন্তান, যারা জানে না তাদের মায়ের কী হয়েছে।”

তিনি নেডল্যান্ডস এলাকার বাসিন্দাদের সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যাম ফুটেজ দেখে কোনো সূত্র পাওয়া যায় কি না, সে জন্য অনুরোধ করেছিলেন এবং আশা করেছিলেন যে লিহিকে জীবিত পাওয়া যাবে।

রবিবার মিশেল লিহির স্বামী মারে সরাসরি তার নিখোঁজ স্ত্রীকে উদ্দেশ করে এক হৃদয়বিদারক বার্তা দিয়েছেন। তিনি বলেন, “মিশেল, আমরা তোমাকে খুব ভালোবাসি। তুমি বাড়ি ফিরে এসো। আমরা তোমাকে দরকার। তুমি আমাদের পরিবারের হৃদয় আর প্রাণ।”

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au