সর্বশেষ

অবসরের গুঞ্জন পেরিয়ে আবার আলোচনায় রোহিত ও কোহলি

  • 4:40 am - October 26, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ অক্টোবর-অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে উচ্ছ্বসিত ভারতীয় দল। ব্যাট হাতে রান পেয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি—দুই অভিজ্ঞ তারকাই। অনেকে ভাবছিলেন, হয়তো এই সিরিজই হবে তাদের শেষ অধ্যায়। কিন্তু তৃতীয় ম্যাচে জয়ের পর নতুন আলোচনার জন্ম দিলেন দুইজনই—তাদের ভবিষ্যৎ নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার মাঠে নেমেছিলেন দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুইজনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এই সিরিজে নেতৃত্ব দেওয়া হয় শুবমান গিলকে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে গিলকে অধিনায়ক করায় আলোচনায় আসে কোহলি-রোহিতদের ভবিষ্যত।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট রোহিত-কোহলিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সম্পর্কে একাধিকবার জানতে চাইলেন। তবে তারা স্পষ্ট জবাব দেননি এ ব্যাপারে। তাদের প্রতিক্রিয়া ভক্ত-সমর্থকদের যেন নতুন ধাঁধার মধ্যে ফেলেছে।

রোহিত ও কোহলি অস্ট্রেলীয় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোহলি বলেন, ‘ আমরা এখানে আসতে ভালোবাসি, এখানে ভালো ক্রিকেট খেলা হয়েছে। দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ। তারা অনেক বড় সংখ্যায় এসে আমাদের সমর্থন করেছেন।’

রোহিত বলেন, ‘ধন্যবাদ অস্ট্রেলিয়া। এখানে খেলার অভিজ্ঞতা অসাধারণ। আমি অস্ট্রেলিয়ায় খেলা খুবই উপভোগ করি, বিশেষ করে সিডনিতে। ভালো মাঠ, দর্শক ও পিচ – এগুলো সব মিলিয়ে প্রতিটি ম্যাচে নিজেকে পরীক্ষা করার সুযোগ দেয়। আমি যা করি, তা করতে পছন্দ করি। আশা করি, আমি ভবিষ্যতেও নিজের খেলা উপভোগ করতে পারব।’

সেঞ্চুরি করে তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে অপরাজিত ফিফটি করা কোহলি ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কুমার সাঙ্গাকারারকে টপকে চলে গেছেন দ্বিতীয় অবস্থানে।

এই শাখার আরও খবর

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au