সর্বশেষ

টেস্ট অধিনায়কত্ব নিতে রাজী লিটন দাস

  • 4:53 am - October 27, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ অক্টোবর-তিনটি ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন লিটন দাস। তবে পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়েছেন শুধুমাত্র টি-টোয়েন্টি দলে। এই ফরম্যাটে তার অধীনে বাংলাদেশ সর্বশেষ চারটি সিরিজ জিতেছে। এছাড়া এশিয়া কাপে দল ফাইনালের খুব কাছাকাছি পৌঁছেছিল। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে লিটনের অধীনে দলকে ভালোভাবেই পারফর্ম করছে বলা যায়।

লিটন নিয়মিত টেস্ট দলের সদস্য। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর নাজমুল হোসেন টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর থেকেই টেস্ট অধিনায়ক হিসেবে সম্ভাব্য প্রার্থী তালিকায় লিটনের নামও রয়েছে।

আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বিসিবিকে নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে। অধিনায়কত্বের দায়িত্ব দেয়ার বিষয়ে এখনো লিটনের সঙ্গে অবশ্য বিসিবির কোনো আলোচনা হয়নি। টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে লুফে নিতে চান তিনি।

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে আমি কিছু জানি না। তাঁরা যদি যোগ্য মনে করে, অবশ্যই আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়। খেলোয়াড় হিসেবে যখন আপনি খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ ‘না’ বলবে। কিন্তু বিসিবির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।’

২০২৩ সালে সাকিব আল হাসান চোটের কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে লিটন নেতৃত্ব দেন। সেই ম্যাচে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানে জয় অর্জন করে। বছরের শেষে লিটনের নাম আলোচনায় থাকলেও নেতৃত্ব দেয়া হয় শান্তকে।

বর্তমানে লিটনের মূল চ্যালেঞ্জ টি-টোয়েন্টি দলে। আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে মিলিয়ে ছয়টি ম্যাচ খেলবে।

এই সিরিজগুলোর লক্ষ্য ব্যাখ্যা করে লিটন বলেন, ‘আমি চাই খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখোমুখি হোক। বোলাররা চাপের মধ্যে বল করুক। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের অনেক সাহায্য করবে।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au