অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর
ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…
মেলবোর্ন ২৭ অক্টোবর-হাতে এখনো ৭ মাসের বেশি সময় বাকি। কিন্তু এখন থেকেই চর্চায় ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। বিশেষ করে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর থাকা, না থাকা নিয়ে চলছে জল্পনা।
গত বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার জার্সির ডিজাইন ফাঁস করেছিল ফুুটি হেডলাইনস।
এর মধ্যে আরও চকমপ্রদ খবর নিয়ে হাজির হলো স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’। সেটা অবশ্য আর্জেন্টাইন সমর্থকদের জন্য। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হোম জার্সির ডিজাইন ফাঁস করেছে ফুটি হেডলাইনস। যারা কি না, ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার জার্সির ডিজাইন ফাঁস করেছিল। এবং সেটি মিলেও গিয়েছিল।
আর্জেন্টিনার জার্সি মানে আকাশি আর সাদা রঙের মিশেল। ফুটি হেডলাইনস আসন্ন বিশ্বকাপের যে জার্সির নকশা ফাঁস করেছে, তাতেও রয়েছে সে চিরাচরিত ঐতিহ্য। তবে এবারের জার্সির নকশায় থাকছে ভিন্নতা।
ফুটি হেডলাইনসের বরাত দিয়ে মার্কা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, আর্জেন্টিনার আসন্ন বিশ্বকাপের হোম কিট ফাঁস হয়েছে। নতুন নকশায় জার্সির ক্লাসিক নীল ডোরাকাটার উপর গ্রেডিয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ কথায়, নীল রঙের মোটা স্ট্রাইপের মাঝে হালকা রঙের মিশ্রণ থাকবে। কাঁধের দিকে থাকবে তিনটি কালো ছোট সমান্তরাল স্ট্রাইপ। আরও আকর্ষণীয় বিষয় হলো, শর্টস এবং মোজা থাকবে নেভি ব্লু রঙের। গত বিশ্বকাপে সাদা ও কালো রঙের শর্টসের সঙ্গে সাদা মোজা পরে খেলেছিল আলবিসেলেস্তেরা। আর স্বাভাবিকভাবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে থাকছে তিনটি স্টার।
আর্জেন্টিনার জার্সি তৈরির কাজটি করে থাকবে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাদের পক্ষ থেকে এখনো জার্সির বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
আগামী ১১ জুন পর্দা উঠবে ২৩তম ফিফা বিশ্বকাপের। কনমেবল অঞ্চল থেকে যেখানে ইতোমধ্যে আসরের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au