সর্বশেষ

এনসিএলে রাকিবুলের ঝলক একাই নিলেন ৯ উইকেট

  • 3:17 am - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ অক্টোবর-চলছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলা। তৃতীয় দিনের খেলা সোমবার শেষ হয়েছে। আর এদিন বল হাতে এক ইনিংসে ৯ উইকেট শিকার করেছেন ময়মনসিংহ বিভাগের স্পিনার রাকিবুল ইসলাম।

দ্বিতীয় দিনেই ৫ উইকেট নিয়ে রেখেছিলেন রাকিবুল হাসান। বাঁহাতি এই স্পিনার এদিন আরও নিলেন চারটি উইকেট। সিলেট বিভাগের বিপক্ষে ১৬৮ রানে ৯ উইকেট নিয়েছেন ময়মনসিংহ বিভাগের এই স্পিনার।

এমন বোলিংয়ের পর রাকিবুল জানালেন, ভালো পারফরম্যান্স করার জন্য যা যা করা প্রয়োজন তিনি সেটাই করছেন।

জাতীয় দলে সুযোগের প্রশ্নে গণমাধ্যমকে রাকিবুল বলেন, ‘আমি এতদূর (জাতীয় দল) চিন্তা করি না। আমি সবসময় বলে থাকি আমি টিম প্লেয়ার। আমি যখন যেই দলের জন্য খেলি সেরাটা দেয়ার চেষ্টা করি। এটাই আমার কাজ। আমার কাজ পারফরম্যান্স করা এবং পারফরম্যান্সের জন্য যা যা করার প্রয়োজন সব চেষ্টা করছি। জাতীয় দলের কথা হলো যারা দায়িত্বে আছে নির্বাচকরা এটা তাদের হাতে। আমার কাজ হলো পারফরম্যান্স করা, এটা করতেছি আলহামদুলিল্লাহ।’

রাকিবুল আরো বলেন, ‘অবশ্যই, অনুপ্রাণিত করে কারণ ওরা-আমরা একসাথে ছিলাম। অনেকে আছে আমার ব্যাচের। সুতরাং ওদের জন্য দোয়া করি সবসময়। যখন খেলা হয় খেলাও দেখি। আলহামদুলিল্লাহ ওরা ভালো করতেছে, দেখে ভালো লাগে।’

এই শাখার আরও খবর

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au