সর্বশেষ

অবশেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে আফগানিস্তানের নারীরা

  • 3:27 am - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ অক্টোবর-২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আফগানিস্তানে নারীদের খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই সময় বহু নারী ফুটবলার দেশ ছাড়তে বাধ্য হন, জীবন ও স্বাধীনতার ঝুঁকি এড়িয়ে বিদেশে আশ্রয় নেন।

তালেবান শাসনামলের আগে আফগানিস্তানে ২৫ জন নারী ফুটবলার ফেডারেশনের চুক্তিভুক্ত ছিলেন, যাদের অধিকাংশ বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

চলতি বছরের মে মাসে ফিফা ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী নারী দল গঠনের অনুমোদন দেয় এবং স্কটিশ কোচ পলিন হ্যামিলকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করে।

সেই দলের ব্যানারে অবশেষে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার সুযোগ পেলো আফগান নারীরা।

মরক্কোতে অনুষ্ঠিত ফিফা আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্টে আফগান নারী শরণার্থী দল রোববার চাদের কাছে ৬-১ ব্যবধানে পরাজিত হয়েছে। তবে খেলোয়াড়দের জন্য জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে উঠেছিল মাঠে ফিরতে পারার আনন্দ।

২০২১ সালে কাতারের বিপক্ষে ৫-০ ব্যবধানে হারের পর এটাই ছিল আফগান নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, প্রায় চার বছর পর। দলের অধিনায়ক ফাতিমা হায়দারি ম্যাচের আগে বলেন, ‘এটাই আমরা এত বছর ধরে চেয়েছি-আমাদের প্রাপ্য অধিকার, খেলতে পারার অধিকার, নিজের দেশকে প্রতিনিধিত্ব করার অধিকার। আমরা ফিফার কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই সুযোগটি দিয়েছে।’

রোববারের খেলায় মেলবোর্নভিত্তিক স্ট্রাইকার মানোজ নূরি পেনাল্টি থেকে গোল করে আফগান উইমেন ইউনাইটেডকে এগিয়ে দেন, যা মাঠ ও বেঞ্চে উচ্ছ্বাস সৃষ্টি করে। তবে চাদ দ্রুত ম্যাচে ফিরে আসে এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে জেতে।

আফগান উইমেন ইউনাইটেডের পরবর্তী ম্যাচ বুধবার তিউনিসিয়ার বিপক্ষে এবং শনিবার তাদের শেষ ম্যাচ লিবিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে।

প্রথমে এই টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল। তবে আফগান দলকে দেশটিতে প্রবেশের অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে তা মরক্কোতে স্থানান্তর করা হয়।

এই শাখার আরও খবর

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au