সর্বশেষ

ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

  • 4:01 am - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ অক্টোবর-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠের বাইরে ছিলেন টেম্বা বাভুমা। চোটের কারণে খেলতে পারেননি তিনি। সেই চোট কাটিয়ে আবারো মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। ভারতের বিপক্ষে সিরিজের দলে আছেন তিনি।

ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এর আগেই ক্রিকেটে ফিরছেন বাভুমা। ভারত ‘এ’ দলের বিপক্ষে সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নেবেন তিনি।

‘এ’ দলের ম্যাচ শেষে জাতীয় দলে যোগ দেবেন বাভুমা। বাভুমা ফেরায় টেস্ট দলে জায়গা হারিয়েছেন ডেভিড বেডিংহ্যাম। পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনি কোনো ম্যাচ পাননি।

দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন, যিনি মহারাজের চোটে প্রথম টেস্ট খেলেছিলেন। এরপরও দলে থাকছে তিন বিশেষজ্ঞ স্পিনার কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুত্থুস্বামী।

ভারতের বিপক্ষে প্রোটিয়াদের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ ডিসেম্বর। প্রথম টেস্টটি হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট হবে ২২ ডিসেম্বর গৌহাটিতে। টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল-
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে, ডেওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, করবিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা ও সাইমন হার্মার।

এই শাখার আরও খবর

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au