সর্বশেষ

মন্ত্রী হচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দীন

  • 11:44 pm - October 30, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-ক্রিকেটের পাট চুকিয়ে ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন রাজনীতিতে ঢুকেছেন সেই ২০০৯ সালে। ১৬ বছর পর মন্ত্রী হতে চলেছেন তিনি। তেলেঙ্গানার কংগ্রেস সরকার রাজ্যের মন্ত্রিসভায় আজহারউদ্দিনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার তাঁর শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

হায়দরাবাদের মানুষ আজহারউদ্দিন। কিন্তু ২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে কংগ্রেস আজহারউদ্দিনকে টিকেট দেন এবং সেই নির্বাচনে জিতে লোকসভার সদস্য হন তিনি। এরপর ২০১৪ সালে রাজস্থানের টন-সাওয়াই মাধোপুর আসন থেকে টিকেট দেওয়া হলেও তাতে হেরে যান আজহারউদ্দিন। ২০১৮ সালে তেলেঙ্গানা কংগ্রেসের কার্যনির্বাহী প্রেসিডেন্ট হন আজহারউদ্দিন। এখন তিনি দলটির রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য।

২০২৩ সালে প্রথমবার নিজ রাজ্য থেকে নির্বাচন করেন আজহারউদ্দিন। কিন্তু নির্বাচনে কংগ্রেস জিতলেও জুবিলি হিলস আসনে আজহারউদ্দিন হেরে যান। সেই আসনের এমএনসি কিছুদিন আগে মারা যাওয়ায় নভেম্বরের উপনির্বাচনে আবার নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আজাহউদ্দিন। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে অন্য একজনকে প্রার্থী করে কংগ্রেস। কিন্তু মুসলিম ভোটারদের মন জয়ের ‘কৌশলগত প্রচেষ্টা’ হিসেবে ৬২ বছর বয়সী আজহারউদ্দিনকে মন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেস।

আজহারউদ্দিন বর্তমানে কোনো আইনসভার সদস্য নন, তবে সংবিধান অনুযায়ী তিনি ছয় মাসের মধ্যে আইনসভা বা পরিষদের সদস্য হতে পারবেন।

ভারতের হয়ে ৯৯ টেস্ট ও ৩৩৪ ওয়ানডে খেলা আজহারউদ্দিন ম্যাচফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেটে। তবে আইনি লড়াই চালিয়ে ২০১২ সালে তিনি অভিযোগ থেকে মুক্তি লাভ করেন।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au