সর্বশেষ

এবার বলের আঘাতে মারা গেলেন অস্ট্রেলিয়ার এক কিশোর ক্রিকেটার

  • 11:50 pm - October 30, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি আবারও ফিরল অস্ট্রেলিয়ায়। ঘাড়ে বলের আঘাতে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটারের। এবার ঘাড়ে বল লেগে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৭ বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিন। অনুশীলনের সময় ঘাড়ে বলের আঘাত লেগেছিল তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্যাল বেন অস্টিন। নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার শিকার হযন ১৭ বছর বয়সী মেলবোর্নের এই ক্রিকেটার। বেন অস্টিনের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া শোকাহত।’ এই ঘটনায় ১১ বছর আগে ঘটে যাওয়া ফিল হিউজের মৃত্যুর স্মৃতি ফিরেছে।

মেলবোর্নের ফার্নট্রি গালির অয়ালি টিউ রিজার্ভে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। ওই ম্যাচেই নামার আগে মঙ্গলবার বিকেলে ম্যাচের আগে ওয়ার্ম-আপ করছিল সবাই। তখনই দুর্ঘটনাটি ঘটে। ঘাড়ে বল লাগে তরুণ ক্রিকেটারের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু বাঁচানো যায়নি।

বেন অস্টিন ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবে খেলত। সবার আগে তার ক্লাবের তরফে এই মৃত্যুসংবাদ জানানো হয়। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘বেনের মৃত্যুতে আমরা মর্মাহত। ফার্নট্রি দলের পাশাপাশি সে মুলগ্রেভ ও এলডন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছে। তার মৃত্যু আমাদের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে।’ জানা গিয়েছে, ক্রিকেট শুরুর আগে ওয়েভারলি পার্কের হয়ে সে ফুটবলও খেলেছিল।

প্রসঙ্গত, ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বল ঘাড়ে লেগেছিল হিউজের। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। সেই ঘটনার পর ব্যাটারদের হেলমেটে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au