সর্বশেষ

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে ভারত

  • 4:34 am - October 31, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ব্যাট হাতে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা জেমিমা রদ্রিগেস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ অক্টোবর-লিগ পর্যায়ের ম্যাচে ভারতকে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সেমিতেও স্মৃতি মান্ধানাদের সামনে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। একটা সময়ে ৫৯ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল। আরও একবার স্বপ্নভঙ্গের মেঘ দেখছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু হাল ছাড়েননি হরমনপ্রীত কৌর ও জেমাইমা রদ্রিগেস। স্বপ্ন সত্যি হলো তাঁদের হাত ধরেই। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

কঠিন পরিস্থিতিতে ৮৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেললেন হরমনপ্রীত কৌর। দুরন্ত সেঞ্চুরি জেমাইমার। ১২৭ রানে অপরাজিত রইলেন তিনি। শেষবেলায় ঝোড়ো ইনিংস দীপ্তি শর্মা, রিচা ঘোষের। ৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে নয় বল বাকি থাকতেই জয় পেল ভারত। নারী ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান চেজ করে জয়ের রেড গড়লেন ইন্ডিয়া।

এর আগে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে তোলে ৩৩৮ রান। অজি নারীদের হয়ে ফোবি লিচফিল্ড ১১৯ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে দিপ্তি শর্মা ও শ্রী চারানি দুটি করে উইকেট নেন।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au