সর্বশেষ

ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে মোহামেডান

  • 4:40 am - October 31, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ অক্টোবর-২০২৫ সালে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোর ওপর একের পর এক ফিফা নিষেধাজ্ঞা আসছে। শুরুটা হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এরপর ফকিরেরপুল ইয়ংমেন্স, বসুন্ধরা কিংসের পর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান এই খড়গে পড়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনের ওপর বিধি নিষেধ আরোপ করেছে।

২০২২-২৩ ফুটবল মৌসুমে মোহামেডানে খেলেছিলেন ইরানী ফুটবলার মাইসেম শাহ জাদেহ। দুই মৌসুম আগে খেলা ইরানী ফুটবলারকে নিয়েই বিপাকে পড়েছে মোহামেডান। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় মাইসেম ফিফায় অভিযোগ করেন। ফিফা মাইসেমের অভিযোগ আমলে নিয়ে মোহামেডানের ওপর খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা জারি করে।

ফিফার হেড অফ ডিসিপ্লিনারি আমেরিকো এসপাল্লাগাস স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ রয়েছে, মাইসেমের বকেয়া পরিশোধ না পর্যন্ত মোহামেডানের ফুটবলার নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। মোহামেডান যদি মাইসেমের পাওনা পরিশোধ না করে তাহলে নিবন্ধনের তিনটি পিরিয়ড তারা খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না। মোহামেডানকে লেখা চিঠি ফিফা বাফুফে ও ইরানী মাইসেমকেও দিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ঐতিহ্যবাহী দলটি চ্যাম্পিয়ন হওয়ার পরও এবার সংকটের মধ্যেই দল গড়েছে। এখন ইরানী ফুটবলারের বকেয়া পরিশোধের বিষয়টি অনেক জরুরি হয়ে পড়েছে। না হলে আসন্ন মধ্যবর্তী দলবদলে মোহামেডান খেলোয়াড় পরিবর্তন করতে পারবে না।

ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে বাংলাদেশের দশটি ফাইল রয়েছে। প্রিমিয়ার ফুটবল লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সর্বোচ্চ পাঁচটি,শেখ জামালের তিনটি, সকার ক্লাব ফেনী ও মোহামেডানে একটি করে ট্রান্সফার ব্যানের ফাইল রয়েছে। বসুন্ধরা কিংসের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফর্টিজের তিন বিদেশি ফুটবলার কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগে সফরসঙ্গী করেছে। রেজিস্ট্রেশন না থাকায় তারা খেলতে পারছেন না। এ যেন পেশাদার ক্লাবের অপেশাদারিত্ব।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au