সর্বশেষ

নতুন কুঁড়িতে অনুশ্রী এখন সেরা পাঁচে

  • 7:31 pm - October 31, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার

মেলবোর্ন, ৩১ অক্টোবর- বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুরের মেয়ে অনুশ্রী রায় জায়গা করে নিয়েছে সেরা পাঁচে। নজরুলসংগীতের ক-বিভাগে প্রতিযোগিতা করা এই ছোট শিল্পী স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছে অনুশ্রী ও তার বাবা-মা ও শিক্ষক।

অনুশ্রী বর্তমানে রংপুর সদর উপজেলার বুড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার জন্ম উলিপুর উপজেলার হাপারভিটা মণ্ডলের হাট এলাকায়, তবে বেড়ে ওঠা ঢাকার স্বামীবাগ আশ্রমের পাশে। স্কুলজীবনের শুরু আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে বর্তমানে রংপুরে বসবাস করছে।

ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও ভাগবত পাঠের প্রতি ছিল তার গভীর আগ্রহ। সংগীতে তার হাতেখড়ি সৃজন সংগীত ভুবন, কক্সবাজারে  প্রশিক্ষক ছিলেন প্রিয়া দত্ত।

অনুশ্রী ইতোমধ্যে জাতীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ তৃতীয় স্থান অর্জন করেছে, যা তার প্রতিভার আরেকটি স্বীকৃতি।

অনুশ্রী জানায়, প্রতিযোগীতার সকল বিচারক তার গান পছন্দ করে এবং তার এগিয়ে যাওয়া দেখে তারাও খুশি।

তার মা মনিকা রায় (মহামতি দেবিদাসী) বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা জানাই তার শিক্ষক প্রিয়া দত্তকে, যিনি অনুশ্রীকে এতদূর পৌঁছাতে পরিশ্রম করেছেন। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।”

প্রশিক্ষক প্রিয়া দত্ত বলেন, “আমার শিক্ষার্থীর এই সাফল্যে আমি আনন্দিত। অনুশ্রীর বাবা-মাও তাকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।”

অনুশ্রীর বাবা কমল কান্তি রায় (কৃষ্ণ ভক্ত দাস) বলেন, “আমার মেয়ের গান শুনে আমরা গর্বিত। সে যেন আরও বড় মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সবার আশির্বাদ চাই।”

আগামীকাল(১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ক বিভাগের ফাইনাল রাউন্ডের প্রতিযোগীতা। এখন পুরো কুড়িগ্রামজুড়েই আলোচনায় ছোট্ট সংগীতশিল্পী অনুশ্রী রায় ‘নতুন কুঁড়ি’র সেরা পাঁচের এই প্রতিযোগী হয়ে উঠেছে জেলার গর্ব ও অনুপ্রেরণা।

 

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au