সর্বশেষ

ওয়ানডে থেকে অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক হিলি

  • 5:16 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ নভেম্বর-সেমি ফাইনালে বড় রান করেও ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের দিনে অজি ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন আলিসা হিলি। এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন তিনি।

এবার ফাইনাল খেলতে না পারলে আগের ১২ আসরে সর্বোচ্চ ৭ বার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে দুটি বিশ্বকাপ জয়ে অবদান রেখেছেন হিলি। ২০১৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন হিলি। গত বিশ্বকাপ জয়ে তিনিই নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়াকে।

এখনও অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ব্যাটারদের একজন হিলি। এবারের আসরেও সেঞ্চুরি আছে তার। আছেন দুর্দান্ত ফর্মেও। তারপরও বয়স আর ফিটনেস বিবেচনায় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তার।

হিলি বলেন, ‘আমি সেখানে (পরের বিশ্বকাপ) থাকব না। বলেই দিচ্ছি। পরের চক্রে তাকানো সৌন্দর্যই এমন, আমরা দেখব কী অপেক্ষায়। আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের দলের জন্য যা রোমাঞ্চকর। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে ক্রিকেটে কিছুটা পালাবদল দেখা যাবে আবার।’

ভারতের বিপক্ষে ভুল থেকে আমরা শিখব। আমরা গড়ে উঠব, আরও ভালো হয়ে উঠব। দলের তরুণদের জন্য আরও ভালো সুযোগ পাওয়ার যে হাতছানি, অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য সেটি রোমাঞ্চকর।’-যোগ করেন তিনি।

সেমিতে হারের দায় নিজের কাঁধে নিয়ে হিলি বলেন, ‘ফিরে তাকালে মনে হবে, দায় আমাদের নিজেদেরই। সম্ভবত প্রথমবার মনে হচ্ছে, আমরা এমনটি করেছি। ব্যাট হাতে ভালোভাবে শেষ করতে পারিনি, বোলিং ভালো করিনি এবং মাঠে অতগুলো সুযোগ হাতছাড়া করেছি। তার পরও অবশ্য শেষের আগের ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়েছি। সেখান থেকে (ইতিবাচক) কিছু নিতে পারি। তবে শেষ পর্যন্ত আমরা পারিনি।’

‘যথেষ্ট সুযোগ আমরা তৈরি করেছিলাম, চাপ সৃষ্টি করেছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। আমার নিজেরও দায় আছে… এই ব্যাপারগুলিতেই তো অস্ট্রেলিয়া গর্ব খুঁজে নেয়। এখানেই আজকে আমরা নিজেদের ডুবিয়েছি। এজন্যই এই হার বেশি হতাশার। এখান থেকে আমরা শিখব। আরও সমৃদ্ধ হব এবং আমাদের ওয়ানডে ক্রিকেট আশা করি আরও উন্নতি করবে।’-যোগ করেন তিনি।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে অস্ট্রেলিয়ার লেবার পার্টি, চাপে প্রধানমন্ত্রী আলবানিজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জ্বালানির…

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au