সর্বশেষ

দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

  • 5:27 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলো অজিরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ নভেম্বর-বৃষ্টিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যাওয়ার পর দ্বিতীয়টিতে দাপট দেখিয়ে জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে কোনো পাত্তাই পেলো না বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেলবোর্নে ৪০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে অজিরা। ট্রাভিস হেড ও মিচেল মার্শের মারকুটে ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩.২ ওভারে ১২৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

স্বল্প রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছিলেন হেড। বরুণ চক্রবর্তীর বলে তিলক বার্মার হাতে বাউন্ডারিতে ধরা পড়ার আগে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান। ৪.৩ ওভারে দলীয় ৫১ রানে প্রথম উইকেট হারায় অজিরা। এরপর জশ ইংলিসের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন মার্শ। ২৬ বলে ৪ ছক্কা ও ২ চারের মারে ফিফটি থেকে ৪ রান দূরে থেকে আউট হন তিনি। তার বিদায়ের পর কিছুটা ছন্দপতন হয় অজিদের। টিম ডেভিড ২ বলে ১ আর ইংলিস ২০ বলে ২০ রান করে আউট হয়ে যান। দলের জয়ের জন্য যখন মাত্র ২ রান প্রয়োজন তখন জাসপ্রিত বুমরাহর পরপর দুই বলে উইকেট বিলিয়ে দেন মিচেল ওয়েন (১৪) ও ম্যাথু শর্ট (০)।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জশ হ্যাজেলউডের তোপে পড়ে ১৮.৪ ওভারে মাত্র ১২৫ রানে থামে ভারত। অভিষেক শর্মা ও হার্শিত রানা ছাড়া সফরকারী দলের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ৩৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার। ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন হার্শিত।

অজিদের হয়ে দারুণ বোলিংয়ে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন হ্যাজেলউড। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস।

পাঁচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। সিরিজের শেষ তিনটি ম্যাচ মাঠে গড়াবে আগামী ২, ৬ ও ৮ নভেম্বর। ক্যানবেরায় প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

এই শাখার আরও খবর

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au