সর্বশেষ

হাসপাতালে সোহান শঙ্কা, শরিফুলকে নিয়ে

  • 5:34 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ নভেম্বর-ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এমন দুঃসময়ে এলো দুঃসংবাদ, গোড়ালির চোটে হাসপাতালে যেতে হয়েছে নুরুল হাসান সোহানের। চোটে পড়েছেন শরিফুল ইসলামও।

টি-টোয়েন্টিতে উড়তে থাকা বাংলাদেশের হঠাৎ ছন্দপতন হয়েছে। টানা চার সিরিজ জেতা টাইগাররা এবার ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হয়েছে। ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে লিটন দাসের দল। আগেই সিরিজ হেরে বসা বাংলাদেশের অবশ্য সুযোগ ছিল শেষ ম্যাচটা জিতে স্বস্তি নিয়ে সিরিজ শেষ করার। ফলে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে দল, সুযোগ পান আগের ম্যাচে না থাকা সোহান ও শরিফুল।

যদিও ব্যাটে-বলে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি তারা। তবে খেলার মাঝে চোট পেয়ে উঠে এসেছেন আলোচনায়। ম্যাচে ফিল্ডিংয়ের সময় ১১তম ওভারে হঠাৎই গোড়ালি চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন সোহান। তৎক্ষনাৎ দৌড়ে আসেন ফিজিও। অবস্থার উন্নতি না ঘটায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় তাকে।

পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে গোড়ালির এক্স-রে করানো হয় অভিজ্ঞ ব্যাটারের। যদিও এক্স রে রিপোর্ট এখনো জানা যায়নি।

অন্যদিকে ম্যাচ চলাকালে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তির কথা জানান শরিফুল। ম্যাচে ২ ওভার বল করে মাত্র ১২ রান দেন তিনি। কিন্তু চোটের কারণে আর বোলিংয়ে দেখা যায়নি তাকে। পরীক্ষা-নিরীক্ষা হতে পারে তারও। তবে দু’জনের চোটের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। গুরুতর কিছু হলে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হতে পারে মাঠ থেকে।

এই শাখার আরও খবর

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au