ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…
মেলবোর্ন ১ নভেম্বর-ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, দলের ক্রিকেটারদের এখন একটা বিরতি দরকার।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে লিটন জানান, সিরিজে ব্যাটিং ব্যর্থ হওয়ায় ক্রিকেটাররা ক্লান্ত। তিনি বলেন, ‘এখানকার খেলোয়াড়েরা নিজেদের প্রমাণ করেছে। দুয়েকজন সব সময় ভালো করে। আমার মনে হয় বিরতিটাও গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা একটু ক্লান্ত আছে। বিরতির পরে তারা চাঙা হয়ে ফিরে আসবে এবং ভালো খেলা শুরু করবে।’
লিটন মনে করিয়ে দেন, গত কয়েক মাসে বাংলাদেশ দল এশিয়া কাপ, আফগানিস্তানের সিরিজ এবং সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘ সফর করেছে। সীমিত বিশ্রামের কারণে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক চাপ বেড়েছে।
এদিকে, ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। লিটন আশা প্রকাশ করেছেন যে, এ সিরিজের আগে প্রায় ১০ দিনের বিরতি ক্রিকেটারদের সতেজ করতে সহায়তা করবে, যাতে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে আরও ভালো প্রস্তুতিতে মাঠে নামতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au