সর্বশেষ

অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান

  • 7:08 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ নভেম্বর-সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে হার দেখেছিল পাকিস্তান। ১-০তে পিছিয়ে দারুণ প্রত্যাবর্তন করেছে স্বাগতিক দল। লাহোরে দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে সালমান আগার দল। তাতে ১-১ সমতায় ফিরেছে সিরিজ।

গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ১৯.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। জবাবে নেমে ৪১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।

আগে ব্যাটে নামা প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। এছাড়া ডোনোভান ফেরেইরা ১৫, ওটনিল ব্রেটম্যান ১২ এবং কোরবিন বোশ ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

পাকিস্তান বোলারদের মধ্যে ফাহিম আশরাফ ৪ উইকেট নেন। সালমান মির্জা ৩টি এবং নাসিম শাহ ২ উইকেট নেন। জবাবে নেমে উদ্বোধনী জুটিতে ৫৪ রান তোলে পাকিস্তান। ২৩ বলে ২৮ রান করে সাহিবজাদা ফারহান আউট হলে জুটি ভাঙে। পরে সাইম আইয়ুব ও বাবর আজম মিলে জয় নিশ্চিত করেন। সাইম ৬ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে ৭১ রান করেন। বাবর করেন ১৮ বলে ১১ রান।
প্রোটিয়াদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন কোরবিন বোশ।

এই শাখার আরও খবর

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au