সর্বশেষ

নারী বিশ্বকাপে নয়া চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব

  • 1:58 am - November 02, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ অক্টোবর-প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য রোববার নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত আইসিসি বিশ্বকাপের শিরোপা কখনো জিততে পারেনি ভারত বা দক্ষিণ আফ্রিকা। তাই ক্রিকেট বিশ্ব পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ফাইনাল ম্যাচটি শুরু মেলবোর্ন সময় সন্ধ্যা ৭টায়।

২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি ভারত। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হারে ভারত। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ সালের ফাইনালে স্বাগতিকদের কাছে ৯ রানে হেরে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় ভারতের।

দু’বার শিরোপার কাছে গিয়েও ট্রফি জিততে না পারার দুঃস্মৃতি নিয়ে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে উঠেছে ভারত। লিগ পর্বে আট দলের মধ্যে ৭ ম্যাচ খেলে তিনটি করে জয় ও হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে উঠে ভারত।

সেমিফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পায় রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। শেষ চারের লড়াইয়ে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৩৩৮ রান করে অসিরা। ৩৩৯ রানের টার্গেট স্পর্শ করতে রেকর্ড করতে হতো ভারতকে। ব্যাটার জেমিমা রদ্রিগেজের অসাধারণ সেঞ্চুরিতে বিশ্বকাপের মঞ্চে রান তাড়ায় রেকর্ড গড়েই ফাইনালের মঞ্চে জায়গা করে ভারত। ১৪টি চারে ১৩৪ বল খেলে অপরাজিত ১২৭ রান করেন জেমিমা। ৫ উইকেটের জয়ে ফাইনালে আট বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত।

এবার ফাইনাল জিতে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে চায় ভারত। দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর বলেন, ‘অতীতে দু’বার শিরোপা কাছে গিয়ে ট্রফি জিততে পারেনি ভারত। আরো একবার শিরোপা জয়ের সুযোগ ভারতের সামনে। এবার এই সুযোগ লুফে নিতে চাই আমরা। ঘরের মাঠে শিরোপা জিততে মরিয়া হয়ে আছে দলের সবাই। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

লিগ পর্বে ৭ ম্যাচে ৫ জয়, ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপার স্বাদ নেওয়া ইংল্যান্ডের মুখোমুখি হয় প্রোটিয়ারা।

অধিনায়ক লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা। উলভার্ট ২০ চার ও ৪ ছক্কায় ১৪৩ বলে ১৬৯ রান করেন।

সেমিফাইনাল সহজে জিতলেও ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার দলনেতা উলভার্ট।

তিনি বলেন, ‘আমরা সহজেই সেমির বাঁধা টপকাতে পেরেছি। কিন্তু ফাইনাল সহজ হবে না। ঘরের মাঠে শক্তিশালী দল ভারত। অস্ট্রেলিয়াকে যেভাবে ভারত হারিয়েছে তাতে ফাইনালে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। শিরোপা জিততে হলে ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে দলকে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত ৩৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারত জিতেছে ২০ ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকার জয় ১৩ ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারত একাদশ (সম্ভাব্য) : হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দ্বিপ্তী শর্মা, রিচা ঘোষ, আমনজত কৌর, রাধা যাদব/স্নেহা রানা, ক্রান্তি গৌড়, শ্রী চারানি ও রেনুকা সিং।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য) : লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকা বোশচ/মাসাবাতা ক্লাস, সুনে লুস, মারিজানে কাপ, সিনালো জাফতা, আনিরি ডার্কসেন, চোলি ট্রাইয়ন, নাদিনে ডি ক্লার্ক, আইবোঙ্গা খাকা ও ননখুলুলেকো ম্লাবা।

 

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au