সর্বশেষ

জাতীয় দলের ছায়া কমিটির সুযোগ নেই: নাজমুল আবেদীন ফাহিম

  • 4:34 am - November 02, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ নভেম্বর-জাতীয় দল পরিচালনার জন্য বোর্ড পরিচালনার দায়িত্বে আসা সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হতে পারে ‘ছায়া কমিটি’। এমন গুঞ্জন শোনা গিয়েছিল দিন দুয়েক আগে। কিন্তু এমন ‘ছায়া কমিটি’র সুযোগ দেখছেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে বিশেষ প্রয়োজনে স্পেশাল কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি।

জাতীয় দলের ক্রিকেটারদের সবকিছু দেখভাল করে থাকে ক্রিকেট অপারেশন্স বিভাগ। তবে চাওয়া অনুযায়ী যেন চাহিদা মেলাতে পারছেন না ফাহিম, এমন কথা শোনা যায় মাঝেমধ্যেই। যার প্রেক্ষিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে নতুন একটা কমিটি গড়তে পারে বিসিবি এমন গুঞ্জন ছিল। যদিও এমন কিছুর সম্ভাবনা দেখছেন না ফাহিম।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘ছায়া কমিটির তো কোনো সুযোগ নেই। বিসিবির প্রত্যেকটা কমিটিরই স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক বলব না কিছু সংখ্যক সাবেক ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং ক্রিকেট বোর্ডে যথেষ্ট সময় কাটিয়েছে।’

‘যেকোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা যদি আমি একজন বিদেশি কোচ নিতে চাই, প্রধান কোচ নিতে চাই একটা বিশেষ কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন অধিনায়ক নির্বাচন করতে চাই সেটা একটা বিশেষ কমিটি করে করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করার কোন সুযোগ আছে।’-যোগ করেন তিনি।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au