সর্বশেষ

নিউ সাউথ ওয়েলসে প্রেমিকের হাতে মায়ের মৃত্যু, শোকাহত পরিবার

  • 9:34 pm - November 02, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিডনি থেকে প্রায় ১৫৫ কিলোমিটার উত্তরে কিয়ার্সলি এলাকার একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২ নভেম্বর- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালিতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। নিহত ওই নারীর নাম রুকায়া লেক (৩৯)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিডনি থেকে প্রায় ১৫৫ কিলোমিটার উত্তরে কিয়ার্সলি এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুকায়া লেকের ছেলে সামাজিক মাধ্যমে মাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “চিরদিন আমাদের হৃদয়ে থাকবে তুমি, মা। এই ঘটনা পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। তোমাকে ছাড়া কিছুই আর আগের মতো থাকবে না। গত কয়েক মাসে তুমি জীবনে বড় কিছু পদক্ষেপ নিয়েছিলে, যা আমরা সবাই লক্ষ্য করেছি।”

ঘটনার পর পুলিশ কিয়ার্সলির স্থানীয় বোলিং ক্লাব থেকে ক্রিস্টোফার জেমস ম্যাকলাফলনিকে (৩৭) আটক করেছে। তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দৌড়ে এক শিশু পথচারীদের সাহায্য চায় এবং তার মাধ্যমেই পুলিশ খবর পায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলিও ছোঁড়া হয়েছিল। পরে তারা জনগণের সহযোগিতা চেয়ে ম্যাকলাফলনিকে খোঁজে, যিনি লেকের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কিছু সময় পর তাকে বেলবার্ড পার্ক বোলিং ক্লাবে পাওয়া যায় এবং সেখানেই দর্শকদের সামনে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অবৈধ বন্দুক, গুলি ও মাদক পাওয়া যায়। পুলিশ তার ব্যবহৃত কালো রঙের হুন্ডাই টুকসন গাড়িটিও জব্দ করেছে।

ম্যাকলাফলনির বিরুদ্ধে হত্যার পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে একাধিক মামলা হয়েছে। তাকে জামিন না দিয়ে সরাসরি প্যারামাট্টা স্থানীয় আদালতে তোলা হয়। আদালতে তিনি জামিনের আবেদন করেননি এবং গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

তার আইনজীবী ওসমান সামিন সাংবাদিকদের বলেন, “এটি নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। আমি যা-ই বলি না কেন, এতে কিছুই পরিবর্তন হবে না।”

পুলিশ সুপার স্টিভ লাকসা জানান, রুকায়া লেক ও ম্যাকলাফলনি চলতি বছরের জুন মাস থেকে সম্পর্কে ছিলেন। ম্যাকলাফলনি ওই বাড়িতেই বহু বছর ধরে বসবাস করছিলেন এবং তার বৃদ্ধ দাদু-দাদির দেখাশোনা করতেন। তারা সম্প্রতি বৃদ্ধাশ্রমে চলে গেলে লেক সেখানে এসে থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, লেক খুব একটা মেলামেশা করতেন না এবং বেশিরভাগ সময় নিজের মতো থাকতেন।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au