লিড নিউজ

উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প: বড় বিপর্যয়ের আশঙ্কা

  • 10:31 am - November 03, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
গত আগস্টে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে ২,২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। (ছবি: এপি/ওয়াহিদুল্লাহ কাকার, ফাইল)

মেলবোর্ন, ৩ নভেম্বর: উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশের হিন্দুকুশ অঞ্চলে এ আজ ভোর ১২:৫৯ মিনিটে মাত্রা ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। United States Geological Survey অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে এবং এর গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার।

এখনও পর্যন্ত বড় ধরণের ধ্বংস বা প্রাণহানির খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি, তবে উত্তাল ভূমিকম্পের কারণে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি এলাকা এখানে ভূমিকম্পের কারণে মারাত্মক ক্ষয়ক্ষতির ঘটনা আগেও ঘটেছে। ধ্বস, পরবর্তী কম্পন ও রাস্তাঘাট ভাঙনের কারণে রেসকিউ ও উদ্ধার কাজ বিপর্যস্ত হতে পারে।

উল্লেখযোগ্য যে, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ঘটে। দেশটির পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে দুই হাজার দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au