সর্বশেষ

লিগ বর্জন করা ক্লাবগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে বিসিবি

  • 6:49 am - November 04, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ নভেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত সব টুর্নামেন্টে অংশগ্রহণ না করা ও প্রত্যাহার সংক্রান্ত একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকেই কার্যকর হবে নতুন এই নিয়ম। এ ধারার আওতায় কোনো দল লিগে অংশগ্রহণ না করলে বা মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে দলটিকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমনের মুখোমুখি হতে হবে।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

১) কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশগ্রহণে ব্যর্থ হলে, কিংবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও রেলিগেশনের মুখোমুখি হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না।

২) অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবে—মূল ফলাফল যাই হোক না কেন।

৩) দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।

৪) লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলা থেকে নাম প্রত্যাহার করবে, তাদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয়।

৫) কোনো মৌসুমে যদি দুটি বা তার বেশি দল অংশগ্রহণ না করা বা প্রত্যাহারের কারণে অবনমিত হয়, তবে ঐ মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না।

৬) ২০২৬–২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম—২০২৫–২৬ মৌসুমে এই ধারার আওতায় কত দল অবনমিত হয়েছে তার ভিত্তিতে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au