সর্বশেষ

ইনজুরি আক্রান্ত সোহান-শরিফুলের আয়ারল্যান্ড সিরিজে ফেরা নিয়ে শঙ্কা

  • 6:53 am - November 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ নভেম্বর-সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। তবে সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান তিনি। এই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে এই উইকেটকিপার-ব্যাটারকে।

বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। আবারো তার পা দেখেছেন চিকিৎসকরা, পরে জানিয়েছেন কতদিন মাঠের বাইরে থাকতে হবে। মূলত লিগামেন্টে আঘাত পেয়েছেন সোহান।

সবমিলিয়ে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। সেক্ষেত্রে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি। এর মধ্যেই ফিট হয়ে যাবেন বলে জানা গিয়েছে।

এদিকে সোহানের মতো শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন শরিফুল ইসলামও। হ্যামস্ট্রিংয়ের আঘাত পান তিনি। জানা গেছে টি আর ওয়ান ইনজুরি তার, যাকে গ্রড ওয়ান বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। শরিফুলও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au