সর্বশেষ

জাহানারা আলমের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিবি

  • 3:42 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-সম্প্রতি এক জাতীয় দৈনিকে দীর্ঘ এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের ড্রেসিংরুমের গ্রুপিং এবং শক্তি, ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে বিস্তারিত কথা বলেছেন সাবেক টাইগ্রেস পেসার জাহানারা আলম। বিষয়টি ইতোমধ্যে দেশের ক্রিকেট অঙ্গনে বেশ তোলপাড় ফেলেছে।

তবে জাহানারার সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, এসব মনগড়া এবং অসত্য অভিযোগ দেশের ক্রিকেট অঙ্গনের জন্য দুর্ভাগ্যজনক।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি আরও জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক এক সদস্যের করা মন্তব্যের বিষয়ে অবগত হয়েছে, যেখানে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। বিসিবি এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর ও কুৎসামূলক বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’

বিসিবি আরও জানায়, ‘বোর্ড বিশ্বাস করে, এমন সময়ে এই মন্তব্যগুলো ইচ্ছাকৃত, কুপ্রবণতামূলক এবং দলের মনোবল ও ঐকতা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। বিষয়টি অত্যন্ত হতাশাজনক যে এমন একজন ব্যক্তি, যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় কোনোভাবে সম্পৃক্ত নন বা প্রাসঙ্গিক নন, তিনি জনসমক্ষে এমন বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার পথ বেছে নিয়েছেন।’

শেষে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, বাংলাদেশ নারী দলের নেতৃত্ব, ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের প্রতি বোর্ডের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। বোর্ড কোনো অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি এবং দলের সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি অটল সমর্থন জানাচ্ছে।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au