সর্বশেষ

হামজা-শমিত বাংলাদেশে আসবেন কবে?

  • 3:47 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ প্রতিবেশী ভারতের বিপক্ষে। তার আগে ১৩ নভেম্বর খেলা নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে। দুই ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় দল। কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, এ দুটি ম্যাচসহ আগামী তিন ম্যাচেই জয়ের লক্ষ্যে কাজ করছেন তিনি।

সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের অনুশীলনে কয়েকদিন পর যোগ দিয়েছেন স্প্যানিশ কোচ ক্যাবরেরা। এদিন যোগ দিয়ে মুখোমুখি হন সংবাদমাধ্যমের। বলেন, ‘আমাদের সামগ্রিক অভিজ্ঞতা ভালো। লক্ষ্যটা নিশ্চিতভাবেই উভয় (ঢাকায়) ম্যাচ জেতা এবং এমনকি গ্রুপের শেষ ম্যাচটিতে সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের লক্ষ্য রাখছি।’

‘আপাতত লক্ষ্য হল নেপালের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি নেয়া। দলটির বিপক্ষে জয়ের লক্ষ্য রাখছি এবং অবশ্যই এটা প্রধান উদ্দেশ্য। নেপাল ভালো করছে এবং ফলাফলের দিক থেকে তারা খুব একটা পিছিয়ে নেই। শক্তিশালী দলগুলোর বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি। আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলতে চাচ্ছিলাম, যারা কিছুটা শক্তিশালী ছিল। কিন্তু কিছু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। নেপাল ম্যাচেও ভালো চ্যালেঞ্জ হবে।’

দলের খেলোয়াড় কম থাকা নিয়ে ক্যাবরেরা বললেন, ‘বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ৭ তারিখে ক্যাম্পে যোগ দিচ্ছে। আমরা তাদের জন্য অপেক্ষা করব এবং প্রস্তুতি চালিয়ে যাব। যদি ভুল না করি তাহলে আশা করি ১০ তারিখের মধ্যে দেশে পৌঁছাবেন হামজা চৌধুরী। যদি সবকিছু ঠিকঠাক চলে এবং সুস্থ থাকে তাহলে নেপালের বিপক্ষেও খেলবেন। সামিত সোম সম্ভবত একটু দেরিতে আসছেন। আমরা চেষ্টা করব যাতে নেপাল ম্যাচে অন্তত কিছু মিনিট খেলার সুযোগ পান।’

নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচে খেলা। ভারতের বিপক্ষের এ বছরের শেষ ম্যাচটি খেলবেন জামাল-হামজারা।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au