সর্বশেষ

সার্বিয়ায় খেলার মাঠে মারা গেছেন ফুটবল কোচ

  • 4:07 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-ফুটবল মাঠে প্রতিদিনই দেখা যায় আনন্দ, উত্তেজনা, জয়ের উল্লাস। কিন্তু সার্বিয়ার এক স্টেডিয়ামে সেই ফুটবল মাঠই হয়ে উঠেছিল এক নিঃশব্দ শোকস্তম্ভে। ম্যাচ চলাকালীন হঠাৎই লুটিয়ে পড়লেন এফকে রাদনিজকি ১৯২৩-এর কোচ ম্লাদেন জিজোভিচ। কয়েক মুহূর্ত পরই হাসপাতালে নেওয়ার পথে থেমে যায় তার জীবনযাত্রা। খবরটা পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন দুই দলের খেলোয়াড়রা— মাঠজুড়ে নেমে আসে গভীর শোক।

সার্বিয়ান সুপার লিগার ম্যাচে ম্লাদোস্ত লুসানির বিপক্ষে দলকে পরিচালনা করছিলেন জিজোভিচ। ম্যাচের মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঠের পাশে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর স্টেডিয়ামে পৌঁছায় তার মৃত্যুর খবর—অবস্থাটা বোঝার সঙ্গে সঙ্গেই খেলোয়াড়রা মাটিতে বসে পড়েন, কেউ কাঁদতে থাকেন, কেউবা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকেন শূন্যে। এরপরই প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

৪৪ বছর বয়সী এই কোচ মাত্র দুই সপ্তাহ আগেই, গত ২৩ অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন রাদনিজকি ১৯২৩-এর প্রধান কোচ হিসেবে। তার মৃত্যুতে ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা হারালাম শুধু একজন অসাধারণ কোচকেই নয়, বরং এক মহান মানুষ, বন্ধু ও ক্রীড়াসত্তার প্রতীককে। তার জ্ঞান, উদ্যম ও মানবিকতায় তিনি আমাদের হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছেন।’

বসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল ফেডারেশনও শোক প্রকাশ করে লিখেছে, ‘আমাদের ফুটবল সমাজ হারাল এক প্রকৃত পেশাদারকে। তার আকস্মিক মৃত্যু বসনিয়ান ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

খেলোয়াড়ি জীবনে জিজোভিচ ছিলেন বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় দলের ফুটবলার। ক্লাব পর্যায়ে খেলেছেন দেশের শীর্ষ ক্লাবগুলোতে—এইচএসকে জ্রিনস্কি মোস্তার, এফকে রাদনিক বিজেলজিনা এবং এফকে বোরাক বান্যা লুকায়। খেলার জার্সি তুলে রাখার পর নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন কোচিং পেশায়, দেশের ভেতর ও বাইরে একাধিক ক্লাব পরিচালনা করেছেন তিনি।

সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএসএস) জানায়, ‘তোমার ফুটবলের প্রতি ভালোবাসা, মাঠে রেখে যাওয়া দাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

দেশটির শীর্ষ ক্লাব রেড স্টার বেলগ্রেডও শোকবার্তা দিয়ে জানিয়েছে, ‘আমাদের গভীর সমবেদনা রইল জিজোভিচের পরিবার, সহকর্মী ও সমর্থকদের প্রতি।’

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফুটবলের মাঝেই ছিলেন ম্লাদেন জিজোভিচ। ঠিক যেন মাঠই হয়ে উঠেছিল তার জীবনের মঞ্চ— যেখানেই তিনি থেমে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অবিনশ্বর স্মৃতি, এক অনন্ত শূন্যতা।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au