সর্বশেষ

দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান আমিনুল হক

  • 4:35 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-দেশের ক্রীড়াবিদদের জন্য একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। তবে এবার ক্রীড়াবিদদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান সাবেক ফুটবলার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আমিনুল হক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের যাত্রা শুরুর দিনে এই ঘোষণা দেন তিনি।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল। এই দলের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আমিনুল হক।

এ সময় তিনি বলেন, এই সংগঠনের কাজ হবে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেওয়া। আপনাদের দলীয় কোনো রাজনীতিতে জড়াতে হবে না। আপনারা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেন। তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।

এ ছাড়াও তিনি দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান বলে জানান। যেখানে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে ও খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।

এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান ঢাকা-১৬ থেকে বিএনপির মনোনয়ন পাওয়া আমিনুল হক।

এই শাখার আরও খবর

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au