সর্বশেষ

কোহলির রেকর্ড ভাঙ্গলেন যুক্তরাষ্ট্রের ব্যাটার

  • 4:43 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-ক্রিকেট ইতিহাসের অন্যতম তারকা বিরাট কোহলি আন্তর্জাতিক অঙ্গনে টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেট। এবার সেই ওয়ানডে ফরম্যাটে তাকে পেছনে ফেলে অসাধারণ এক রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার মিলিন্দ কুমার।

অন্তত হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় সর্বোচ্চ গড়ের মালিক এখন মিলিন্দ। বিরাট কোহলি ছাড়াও তিনি নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার রায়ান টেন ডাসকাটের রেকর্ড ভেঙে দিয়েছেন।

মিলিন্দ কুমার মাত্র ২২টি ওয়ানডে ম্যাচ খেলে ৬৭.৭৩ গড়ে ১ হাজার ১৬ রান সংগ্রহ করেছেন। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার ও ভারতের বর্তমান ব্যাটিং কোচ রায়ান টেন ডাসকাটের দখলে, যিনি ৩৩ ম্যাচে ৬৭ গড়ে ১ হাজার ৫৪১ রান করেছিলেন।

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে এই রেকর্ডে কোহলিকে পেছনে ফেলেছেন মিলিন্দ। কোহলি ৩০৫ ম্যাচে ৫৭.৭১ গড়ে ১৪ হাজার ২৫৫ রান করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। সব ক্রিকেটারদের হিসেবে মিলিন্দ ও ডাসকাটের পরেই সর্বোচ্চ গড়ের তালিকায় কোহলির নাম থাকবে।

চলতি ২০২৫ সালে মিলিন্দের পারফরম্যান্স ছিল অনবদ্য। এই সময়ে ১২টি ওয়ানডেতে তিনি ৮১.৫০ গড়ে ৬৫২ রান সংগ্রহ করেছেন।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au