সর্বশেষ

সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে আসবে ভারত

  • 12:49 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-মুখোমুখি দেখায় বাংলাদেশকে বহুবার ভুগিয়েছেন সুনীল ছেত্রী। এবার তাকে ছাড়াই বাংলাদেশে ম্যাচ খেলতে আসছে ভারত। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য ২৩ সদস্যের দলে তাকে রাখেননি ভারতীয় কোচ খালিদ জামিল।

অবশ্য বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দেখায় অবসর ভেঙে খেলেছিলেন ছেত্রী। তবে এবার ৪১ বছর বয়সী স্ট্রাইকার ও সাবেক অধিনায়ককে দলে না রেখে তরুণদের ওপর আস্থা রাখছেন কোচ জামিল। সঙ্গে ফরোয়ার্ড লিস্টন কোলাসোকেও রাখেননি কোচ। আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে আতিথেয়তা নেবে ভারত।

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটা দুই দলের জন্য অনেকটা নিয়মরক্ষার। কেননা বাংলাদেশ-ভারত উভয় দলই এশিয়ার মূল মঞ্চে খেলার যোগ্যতা হারিয়েছে। ‘সি’ গ্রুপে দুই দলই আগের চার ম্যাচে সমান ২ পয়েন্ট সংগ্রহ করেছে। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা দুই দল হংকং ও সিঙ্গাপুর মূল পর্বে যাওয়ার লড়াই করছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল থেকে বেঙ্গালুরুতে শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করবেন কোচ জামিল। আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে আসবে ভারত দল।

ভারতের স্কোয়াড-
গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার : আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রাল্টে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।
মিডফিল্ডার : আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেস, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড : ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au