সর্বশেষ

আবাহনী, মোহামেডান ও কিংসকে ফিফার নিষেধাজ্ঞা

  • 3:56 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
আবাহনীর খেলোয়াড় নিবন্ধনে ফিফার হস্তক্ষেপ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ নভেম্বর-বাংলাদেশ ফুটবলের বড় ক্লাবগুলোর ওপর একের পর এক পড়ছে ফিফার শাস্তির খড়গ। বসুন্ধরা কিংস ও মোহামেডানের পর এবার সেই তালিকায় যোগ হলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। ঐতিহ্যবাহী এই ক্লাবটিরর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার এই সিদ্ধান্ত এসেছে এক বিদেশি ফুটবলারের বকেয়া পাওনা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে। জানা গেছে, আবাহনী গত বছর ৫ আগস্টের আগে তিনজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছিল। তবে রাজনৈতিক অস্থিরতা ও ক্লাব কার্যক্রমে ক্ষতির পর আবাহনী একতরফাভাবে তাদের চুক্তি বাতিল করে দেয়।

সে খেলোয়াড়দের একজন পরে ফিফায় অভিযোগ জানান— যার দাবি, তার পাওনা অর্থ ৬০ হাজার ডলারের বেশি। তদন্ত শেষে ফিফা জানায়, কোনো খেলোয়াড়ের চুক্তি বাতিল করতে হলে দুই পক্ষের সম্মতি প্রয়োজন। কিন্তু আবাহনী একতরফাভাবে চুক্তি বাতিল করায় সেটি ‘চুক্তি ভঙ্গের’ শামিল বলে রায় দিয়েছে সংস্থাটি।

ফলে আপাতত নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ক্লাবটির।

একসময়ের লিগজুড়ে আধিপত্য বিস্তারকারী আবাহনীর ওপর এই নিষেধাজ্ঞা ঘরোয়া ফুটবলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফিফার নির্দেশ না মানলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au