সর্বশেষ

সহকারী কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন

  • 4:02 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ নভেম্বর-বাংলাদেশ ক্রিকেটে তিনি এক পরিচিত মুখ—মোহাম্মদ সালাউদ্দিন, যাকে ঘরোয়া ক্রিকেটে অনেকেই ‘গেম রিডিং মাস্টার’ বলে ডাকেন। কিন্তু তাকে ঘিরে সাম্প্রতিক সব আলোচনাই ছিল নেতিবাচক এবার সেই আলোচনার কেন্দ্রে থেকেই এবার নিজেই সরে যাচ্ছেন তিনি। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চান সালাউদ্দিন। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বোর্ড। অর্থাৎ, চলতি নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজ শেষেই জাতীয় দলের সঙ্গে তার কোচিং অধ্যায়ের ইতি ঘটছে।

গত বছরের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আগেরবার ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই অভিজ্ঞ কোচ। পরের বছর বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও ছিলেন বিশেষজ্ঞ কোচ হিসেবে।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি দায়িত্ব ছাড়তে চেয়েছেন। পদত্যাগপত্র আমরা পেয়েছি এবং তা গ্রহণও করা হয়েছে। এখন অভ্যন্তরীণভাবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে সন্তোষজনক ছিল না। সিরিজে সিরিজে ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ছিল স্পষ্টভাবে। এই প্রেক্ষাপটে সোমবারের বোর্ড সভায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এর একদিন না পেরোতেই সামনে আসে সালাউদ্দিনের পদত্যাগের খবর।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে কোচিংয়ের নেপথ্য নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন সালাউদ্দিন। সাকিব, তামিম, মুশফিকদের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন তাদের অনুপ্রেরণার মানুষ। কিন্তু জাতীয় দলের সাম্প্রতিক দিকহীন ব্যাটিং, কোচিং স্টাফে পরিবর্তন এবং ব্যক্তিগত অগ্রাধিকারের সমন্বয়ে এবার বিদায়ের পথটাই বেছে নিলেন তিনি।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au