সর্বশেষ

সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

  • 5:21 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ক্যারিবিয়দের জয় ৭ রানে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ নভেম্বর-শাই হোপের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল ওয়েস্ট ইন্ডিজ। পরে বল হাতে সেটাকেই যথেষ্ঠ প্রমাণ করলেন জেইডন সিলস, রোস্টন চেইসরা। নিউজল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ক্যারিবীয়রা।

অকল্যান্ডে স্বাগতিকদের ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬৪ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৫৭ রানে আটকে যায় নিউজিল্যান্ড। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল উইন্ডিজ। ব্যাট হাতে ২৭ বলে ২৮ রান করার পর বোলিংয়ে ২৬ রানে ৩ উইকেট নিয়ে তাদের জয়ের নায়ক রোস্টন চেইস।

২০ বলে অবিচ্ছিন্ন ৫০ রানের রেকর্ড জুটিতেও জয়ের নাগাল পায়নি নিউজিল্যান্ড। ২৮ বলে ৫৫ রানে অপরাজিত থেকে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পেরেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। জুটিতে জ্যাকব ডাফির অবদান স্রেফ ১ বলে ১*।

টি-টোয়ন্টিতে দশম উইকেটে এটিই কিউইদের সর্বোচ্চ জুটি। আগেরটি ছিল টিম সাউদি ও সেথ রেনসের ৩৬ রানের। মিডল অর্ডারে সবচেয়ে বড় আঘাত হানেন সিলস। এই পেসার দলীয় ১৩তম ওভারে আউট করেন ড্যারিল মিচেল (৯ বলে ১৩) ও মিচেল ব্রেসওয়েলকে (৩ বলে ১)। আগের ওভারে রাচিন রাভিন্দ্রকে (১৯ বলে ২১) ফেরান আকিল হোসেন। এতেই মাজা ভেঙে যায় ব্ল্যাক ক্যাপস বাহিনীর।

রান তাড়ার শুরুটা অবশ্য মন্দ ছিল না তাদের। ওপেনিং জুটি ছিল ৩০ রানের। চতুর্থ ওভারের প্রথম বলে ডেভন কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙেন ম্যাথিউ ফোর্ড। পাওয়ার প্লেতে স্বাগতিকদের রান ছিল ১ উইকেটে ৪৮।

এই রানে দাঁড়িয়েই ফেরেন আরেক ওপেনার টিম রবিনসন (২১ বলে ২৭)। বোলার ছিলেন রোমারিও শেফার্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। চেইস ছাড়াও ৩ উইকেট নেন সিলস, ৩২ রানে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au